বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। বর্তমান র্যাংকিংয়ে ইংল্যান্ড ও ভারতের রেটিং সমান ২৬৯ হলেও কম ম্যাচ খেলার সুবাদে শীর্ষে উঠে এসেছে ইংলিশরা।
তালিকায় ভারত ৬৪ ম্যাচ খেলে ১৭,২০১ পয়েন্ট এবং ইংল্যান্ড ৪১ ম্যাচ খেলে ১১,০২১ পয়েন্ট অর্জন করেছে। এর আগে চলতি বছরের জুলাইয়ে ঘরের মাঠে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য শীর্ষে উঠেছিল ইংল্যান্ড।
সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। তবে গত রাতে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার সুবাদে লংকানদের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে র্যাংকিংয়ের সিংহাসন পুনরুদ্ধার করল ইংলিশরা।
শীর্ষ দশ দলের অবস্থান
আইসিসি প্রকাশিত বর্তমান টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দশ দলের অবস্থান নিচে তুলে ধরা হলো:
প্রথম: ইংল্যান্ড (৪১ ম্যাচে ২৬৯ রেটিং)
দ্বিতীয়: ভারত (৬৪ ম্যাচে ২৬৯ রেটিং)
তৃতীয়: অস্ট্রেলিয়া (৩৮ ম্যাচে ২৬০ রেটিং)
চতুর্থ: নিউজিল্যান্ড (৫০ ম্যাচে ২৪৭ রেটিং)
পঞ্চম: দক্ষিণ আফ্রিকা (৫৩ ম্যাচে ২৪৩ রেটিং)
ষষ্ঠ: পাকিস্তান (৫৭ ম্যাচে ২৪০ রেটিং)
সপ্তম: ওয়েস্ট ইন্ডিজ (৫৬ ম্যাচে ২৩৪ রেটিং)
অষ্টম: বাংলাদেশ (৫৩ ম্যাচে ২২৪ রেটিং)
নবম: শ্রীলঙ্কা (৪৭ ম্যাচে ২২০ রেটিং)
দশম: আফগানিস্তান (৩৯ ম্যাচে ২২০ রেটিং)
আমার বাঙলা/রাজীব








Leave a Comment