---Advertisement---

মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের নির্দেশনা | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 20, 2026 3:35 PM

মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের নির্দেশনা | Amar Bangla BANGLADESH

---Advertisement---


মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় নিজেদের নাগরিকদের দ্রুত অঞ্চল ছাড়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়া।


রোববার (১৯ জুলাই) ইরান, ইসরাইলসহ ১৭টি কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ সতর্কতা জারি করে সিউল।


বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার নাগরিক ও দেশটির জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।


দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা জানান, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ বর্তমানে লেভেল-৩ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের দ্রুত ওই অঞ্চল ত্যাগের পরামর্শ দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার কারণে লোহিত সাগরে চলাচলকারী দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোর নিরাপত্তায়ও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:  ‘বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে’


অন্যদিকে ভারতও তাদের নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান সফর স্থগিত রাখার পরামর্শ দিয়েছে।


ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক নতুন সতর্কবার্তায় বলেছে, ‘যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তারা সম্ভব হলে ফ্লাইট ব্যবহার করে সাময়িকভাবে দেশটি ত্যাগ করার বিষয়টি বিবেচনা করুন।’


অন্যদিকে জর্ডানে থাকা ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ভারতীয় দূতাবাস।


উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে যায় এবং উভয় পক্ষ পালটাপালটি হামলা চালায়।

আরও পড়ুন:  ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment