---Advertisement---

চীনের দুই শীর্ষ সামরিক জেনারেলকে বরখাস্ত

By Suman Debnath

September 22, 2026 6:10 PM

চীনের দুই শীর্ষ সামরিক জেনারেলকে বরখাস্ত

---Advertisement---


দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বরখাস্ত করা হয়েছে দেশটির দুই শীর্ষ সামরিক জেনারেলকে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চলমান কঠোর দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, ঝাং ইউক্সিয়া এবং লিউ ঝেনলি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, আলাদা দল বা চক্র তৈরি করেছেন এবং দলের প্রতি অবিশ্বাসী ও অসৎ ছিলেন। তবে তাদের সুনির্দিষ্ট অপরাধ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। চলতি বছরের জানুয়ারি মাসে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং আগস্টের শেষ দিকে তাদের সামরিক বাহিনী থেকেও অপসারণ করা হয়।


বরখাস্ত হওয়া ঝাং ইউক্সিয়াকে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সামরিক মিত্র বলে মনে করা হতো। তিনি চীনের সর্বোচ্চ সামরিক কমান্ড সংস্থা সেন্ট্রাল মিলিটারী কমিশন বা সিএমসির দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন। অন্যদিকে লিউ ঝেনলি ছিলেন সিএমসির সদস্য এবং এর যৌথ স্টাফ বিভাগের চিফ অব স্টাফ।


শি জিনপিংয়ের ব্যাপক দুর্নীতিবিরোধী এই অভিযানের আওতায় এর আগে হাজার হাজার কর্মকর্তাকে বরখাস্ত এবং প্রশাসনিক খাতের কয়েক মিলিয়ন মানুষের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। আধুনিক চীনের ইতিহাসে এটি অন্যতম বড় শুদ্ধি অভিযান। এর ধারাবাহিকতায় গত বছরের জুনে প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু এবং তার পূর্বসূরিকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল।


বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বেইজিং। ধারাবাহিক এই শুদ্ধি অভিযানের ফলে সাত সদস্যের পূর্বের সিএমসি বোর্ডে এখন মাত্র দুজন সক্রিয় সদস্য অবশিষ্ট রয়েছেন, যার মধ্যে শি জিনপিং নিজে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


আমার বাঙলা/রাজীব

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment