উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

By Suman Debnath

July 27, 2026 5:45 PM

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন


কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌরসভার বর্জ্য ও পলিথিন ব্যবস্থাপনা বিষয়ে “উলিপুর পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উলিপুর পৌরসভার কনফারেন্স রুমে নারী এ্যাসোসিয়েট ফর বিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারীর বাস্তবায়নে, ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন, নারীর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মাহবুবুল আলম।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ রায়, কার্য সহকারি গোলাম মোস্তফা, হিসাব সহকারি রোস্তম প্রামানিক, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আল ফয়সাল রানু, প্রান্তিক এগ্রোর স্বত্বাধিকারী মারুফ আহমেদ, নারী নেত্রী হাজেরা বেগম লাকী, বিপ্লব প্রমূখ।

আরও পড়ুন:  স্থানীয় সরকার নির্বাচনে কোন কলংঙ্কিত অধ্যায় নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় থাকবে না


এ সময় পৌর স্টাফ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আমার বাঙলা/ জামান

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment