মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

By Suman Debnath

July 30, 2026 3:55 PM

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি


পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদারের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি।


বুধবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সংবাদে প্রকাশিত তথ্য সত্য নয় এবং তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও দলীয় সূত্রে জানানো হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি

আরও পড়ুন:  জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment