---Advertisement---

নীরবে লিভারপুলে বার্সার ডিফেন্ডার | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

August 8, 2026 10:10 AM

নীরবে লিভারপুলে বার্সার ডিফেন্ডার | Amar Bangla BANGLADESH

---Advertisement---


বেশ কিছুদিন ধরেই বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ছেড়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তার সম্ভাব্য দলবদল নিয়ে তেমন আলোচনা ছিল না। অনেকটা নীরবেই এবার তাকে লোনে লিভারপুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি। দুই ক্লাবের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলবদলবিষয়ক বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোমানো জানান, রোনাল্ড আরাউহো লিভারপুলে যোগ দিতে যাচ্ছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তার আনুষ্ঠানিক সাইনিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে। লোন চুক্তিতে পরবর্তীতে আরাউহোকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে। তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি লিভারপুলের ওপর নির্ভর করবে। আরাউহোকে ছাড়ার বিষয়ে ইতোমধ্যেই সবুজ সংকেত দিয়েছে বার্সেলোনা।


আরও পড়ুন:  আমলাতান্ত্রিক জটিলতার যাঁতাকলে নির্বাচন কর্মকর্তারা

পরবর্তী এক পোস্টে রোমানো আরও জানান, বার্সেলোনা থেকে আরাউহোকে লোনে নিতে সম্মত হয়েছে লিভারপুল। দুই ক্লাবের মধ্যে মৌখিক সমঝোতাও হয়েছে। এখন চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা। লিভারপুলের নতুন সেন্টারব্যাক বেছে নেওয়ার প্রক্রিয়াটিও ছিল বেশ চমকপ্রদ।


রক্ষণভাগ শক্তিশালী করতে বেশ কিছুদিন ধরেই নতুন খেলোয়াড় খুঁজছিল লিভারপুল। আরাউহোর সবচেয়ে বড় সুবিধা তার বহুমুখী সক্ষমতা। সেন্টারব্যাকের পাশাপাশি রক্ষণভাগের ডান প্রান্তেও খেলতে পারেন ২৭ বছর বয়সী এই উরুগুইয়ান। ফলে নতুন ক্লাবে একই সঙ্গে একাধিক পজিশনে দলের প্রয়োজন মেটাতে পারবেন তিনি।


আরাউহোর এই বহুমুখী দক্ষতাই তাকে লিভারপুলের কাছে আকর্ষণীয় করে তুলেছে। রক্ষণভাগে আরও বিকল্প চেয়েছিলেন কোচ আন্দোনি ইরাওলা। আরাউহোর আগমনে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে মনে করা হচ্ছে। ডান প্রান্তে নিয়মিত জায়গা পাওয়া জেরেমি ফ্রিম্পংকেও এখন বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

আরও পড়ুন:  দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ


২০১৮ সাল থেকে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ আরাউহো কাতালান ক্লাবটির হয়ে নিজেকে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গত মৌসুমে মার্ক-আন্দ্রে টের স্টেগানকে জিরোনায় ধারে পাঠানোর পর কোচ হান্সি ফ্লিক আরাউহোর হাতে অধিনায়কের আর্মব্যান্ডও তুলে দিয়েছিলেন।


বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত বেশ কয়েকটি শিরোপা জিতেছেন আরাউহো। কাতালান ক্লাবটির জার্সিতে তিনবার লিগ শিরোপা ও দুবার কোপা দেল রে জয়ের স্বাদ পেয়েছেন এই উরুগুইয়ান ডিফেন্ডার।


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment