---Advertisement---

জৈন্তাপুরে এনসিপির বহরে আবারও ‘হামলা’, আহত ২

By Suman Debnath

August 1, 2026 1:15 AM

জৈন্তাপুরে এনসিপির বহরে আবারও ‘হামলা’, আহত ২

---Advertisement---


জৈন্তাপুরে এনসিপির বহরে আবারও ‘হামলা’, আহত ২


সিলেট ব্যুরোঃ সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় দুটি গাড়ির কাচ ভেঙে অন্তত দুইজন রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নাকচ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে এই হামলার দাবি জানানো হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধারাবাহিক পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করে এনসিপি। এসব কর্মসূচিতে দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  শাপলা চত্বর হত্যাকাণ্ড ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর

বৃষ্টিভেজা রাতে জৈন্তাপুরের সমাবেশ শেষ করে নেতাদের বহরটি যখন সিলেটের দিকে ফিরছিল, তখনই এই অপ্রীতিকর ঘটনা ঘটে বলে দাবি এনসিপির।

রাত ১১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে বলা হয়, “আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাচ ভাঙচুর করে। এতে উড়ে আসা ভাঙা কাচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন।”

পোস্টটির সঙ্গে যুক্ত একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্রে একটি মাইক্রোবাসের ক্ষতিগ্রস্ত কাচ এবং ভেতরে থাকা এক ব্যক্তির হাত থেকে রক্ত ক্ষরণের দৃশ্য দেখা যায়।

তবে এনসিপির এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে স্থানীয় থানা পুলিশ। ঘটনার সত্যতা অস্বীকার করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা জানান, “এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমাবেশ শেষ হওয়ার পর থেকে এনসিপি নেতাদের পুরো গাড়িবহরের সামনে ও পেছনে নিবিড় পুলিশি স্কট ও প্রটোকল ছিল। পুরো রাস্তায় এক মিনিটের জন্যও তাদের গাড়ি থামেনি।”

আরও পড়ুন:  চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

ওসি আরও যোগ করেন, “আমি নিজে বহরের সামনের পুলিশ পাইলট গাড়িতে ছিলাম এবং তাদের নিরাপদে জৈন্তা গেট পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি। এই সীমানার মধ্যে কোনো ধরনের হামলার ঘটনাই ঘটেনি।”

উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জে এবং বৃহস্পতিবার গোলাপগঞ্জে এনসিপির বহরে ধারাবাহিক হামলার ঘটনা ঘটে। এর মধ্যে হবিগঞ্জের হামলায় চোখ হারিয়ে বর্তমানে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দলটির এক কর্মী। ওই ঘটনায় এনসিপি ও স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই জৈন্তাপুরে একই ধরনের পাল্টাপাল্টি দাবিতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment