---Advertisement---

গরু জবাই করে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজের আয়োজন

By Suman Debnath

July 19, 2026 4:20 PM

গরু জবাই করে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজের আয়োজন

---Advertisement---


গরু জবাই করে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজের আয়োজন

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে ভক্তদের উন্মাদনার কমতি নেই। প্রিয় দলের জয় কামনায় নানা আয়োজন করছেন সমর্থকেরা। এরই অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।

রবিবার (১৯ জুলাই) বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপলক্ষে পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এ আয়োজন করা হয়।

সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার সমর্থকেরা সেখানে জড়ো হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। উপজেলার বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে খেলা দেখার জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:  তিস্তার পানিতে নিম্নাঞ্চল প্লাবিতের শঙ্কা

ক্লাব-সংগঠনের পাশাপাশি অনেক সমর্থকের বাড়িতেও চলছে বিশেষ খাবারের আয়োজন। পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ বলেন, ‘আমরা ২০২২ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও ফাইনাল উপলক্ষে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।’

উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ বলেন, ‘কান্দি ইউনিয়নের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি যারা উপস্থিত থাকবেন, তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।’

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment