---Advertisement---

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 19, 2026 11:20 AM

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ | Amar Bangla BANGLADESH

---Advertisement---


ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। আজ (রোববার) রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।


পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বজুড়ে প্রায় একই একাদশের ওপর আস্থা রেখেছেন আর্জেন্টাইন কোচ। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া সেই দল নিয়েই ফাইনালেও মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।


স্পেনের বিপক্ষে পরিচিত ৪-৪-২ ছকেই খেলতে পারে আর্জেন্টিনা। আক্রমণভাগে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের সঙ্গে সহায়ক ভূমিকায় থাকবেন এনজো ফার্নান্দেজ।


গোলপোস্টের নিচে বরাবরের মতো থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে থাকা এই গোলরক্ষকের সামনে রক্ষণভাগে দেখা যেতে পারে পরিচিত চার ডিফেন্ডারকেই।

আরও পড়ুন:  আমি দুঃখিত, তবে হৃদয় দিয়ে খেলেছি: মেসি


ডানদিকে রক্ষণ সামলাবেন নাহুয়েল মলিনা। সেন্টার-ব্যাক জুটিতে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। বাঁ দিকে রক্ষণে থাকবেন নিকোলাস তালিয়াফিকো।


মাঝমাঠে শক্তি ও রক্ষণাত্মক দায়িত্ব সামলাবেন লিয়ান্দ্রো পারেদেস। সৃজনশীল ভূমিকায় এগিয়ে থেকে খেলবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ডান দিকে থাকবেন রদ্রিগো দে পল।


আক্রমণভাগে জোড়া ফরোয়ার্ডের ডান দিকে খেলবেন অধিনায়ক লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। তার সঙ্গী হবেন হুলিয়ান আলভারেজ, যিনি সেমিফাইনাল পর্যন্ত আসার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলের সৃষ্টিশীল ভরসা এখনো মেসিই, আর গোল করার কাজটা ভালোভাবেই সামলাচ্ছেন আলভারেজ।


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment