---Advertisement---

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, আটক ৫ জনের কারাদণ্ড

By Suman Debnath

August 4, 2026 4:15 PM

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, আটক ৫ জনের কারাদণ্ড

---Advertisement---


রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যাদের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন থেকে এক মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এই অভিযান পরিচালিত হয়।


আনসার সূত্র জানায়, বিআরটিএতে সেবা নিতে আসা মানুষদের যানবাহন-সংক্রান্ত কাজ দ্রুত করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায় করছিল একটি দালালচক্র। বিষয়টি নজরে আসার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্লাটুন কমান্ডার মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে দালালচক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন:  বাড়ছে তিস্তার পানি, পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলল ৪৪ জলকপাট


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হিরাকে (২০) ২০ দিনের এবং ইয়াছিন, আব্দুর রহিম, জামাল ও মামুনুর রশিদকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকরের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি সেবাপ্রতিষ্ঠানে দালালচক্রের দৌরাত্ম্য রোধ এবং সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।


আমার বাঙলা/ তালহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment