---Advertisement---

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

By Suman Debnath

July 24, 2026 12:55 PM

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

---Advertisement---


মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সাতদিনব্যাপী বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলা।


সকাল সাড়ে ৯ টায় জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।


মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার এর সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।


অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান প্রমুখ।

আরও পড়ুন:  ভারী বৃষ্টিতে ৫ জেলায় বন্যার শঙ্কা


মেলায় ফলের গাছ, ঔষধি গাছ, ফুলের গাছসহ প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের ১৫ টি স্টল রয়েছে।


আমার বাংলা/ জামান

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment