ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

By Suman Debnath

September 27, 2026 5:55 PM

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৭ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে বিভাগে ১২ জন রয়েছেন।

আরও পড়ুন:  যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রাণহানি প্রায় ৩ হাজার


চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৬ জন। চলতি বছরে এ যাবত মোট ৬৮ হাজার ছয় জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।চলতি বছরে ডেঙ্গুতে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment