---Advertisement---

‘৪৫০০ ক্রসফায়ার, ৬০০ গুম ও ৬০ লাখ ভুয়া মামলা’: বিগত ১৬ বছরের নির্মম চিত্র তুলে ধরে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক আইনমন্ত্রীর

By Suman Debnath

August 5, 2026 11:45 PM

‘৪৫০০ ক্রসফায়ার, ৬০০ গুম ও ৬০ লাখ ভুয়া মামলা’: বিগত ১৬ বছরের নির্মম চিত্র তুলে ধরে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক আইনমন্ত্রীর

---Advertisement---


‘৪৫০০ ক্রসফায়ার, ৬০০ গুম ও ৬০ লাখ ভুয়া মামলা’: বিগত ১৬ বছরের নির্মম চিত্র তুলে ধরে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক আইনমন্ত্রীর


বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ১৬ বছরের শাসন ব্যবস্থার তীব্র সমালোচনা করে বিচারবহির্ভূত হত্যা, গুম ও রাজনৈতিক নিপীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরেন। একই সাথে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আবৃত্তিশিল্পীদের মাধ্যমে সারাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বিগত ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের চিত্র: গত দেড় দশকে প্রায় সাড়ে চার হাজারের বেশি মানুষকে ক্রসফায়ারের নামে বিনাবিচারে হত্যা করা হয়েছে। ৭০০-এরও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। আজও তাদের স্বজনেরা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে প্রিয়জনের ফেরার প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন।

কেবল রাজনৈতিক পরিচয়ের (বিএনপি) কারণে ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়। এমনকি মৃত ব্যক্তি বা হজে অবস্থানরত ব্যক্তিকেও বোমাবাজি ও ডাকাতির মামলায় আসামি করার নজির তৈরি হয়েছিল।

আরও পড়ুন:  ফুটবল বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ ফিফার

আইনমন্ত্রী ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের রক্তক্ষয়ী সংগ্রামের কথা স্মরণ করে বলেন, মাত্র ২০ দিনের এই আন্দোলন আমাদের নতুন স্বাধীনতার স্বাদ দিয়েছে। এই আন্দোলন ও গত ১৬ বছরের গণসংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদ, আহত ও নির্যাতিতদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি জানান ৩০ হাজারের বেশি মানুষ আন্দোলনে হাত, পা কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন। হাজারো বীর যোদ্ধা শরীরে বুলেটের ক্ষত বহন করে আজও জীবন্ত সাক্ষী হিসেবে বেঁচে আছেন।

নতুন বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি শিল্প-সংস্কৃতির মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও জুলাইয়ের বিপ্লবের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ভূয়সী প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন:  গ্যাসের দাম বাড়ালে ‘পেট্রোবাংলা’ ঘেরাওয়ের হুঙ্কার চিফ হুইপ নাহিদ ইসলামের

অনুষ্ঠানে আবৃত্তি ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষা-সহচর মেহেদী হাসানের সততা ও সাংস্কৃতিক নেতৃত্বের প্রশংসা করে আইনমন্ত্রী একটি নির্মল, রক্তপাতহীন ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে তাঁর সরকারের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আইনমন্ত্রীর সহধর্মিণী শিরিন সুলতানা এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। সারা দেশ থেকে আগত বিপুল সংখ্যক শিশু-কিশোর ও আবৃত্তিশিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন আবহে রূপ নেয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment