---Advertisement---

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

By Suman Debnath

July 21, 2026 7:10 PM

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

---Advertisement---


দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে আরও ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।


মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।


এদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হামে আক্রান্ত ও হামের উপসর্গজনিত কারণে এ সময়ে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।

আরও পড়ুন:  প্রবাসির স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযুক্ত দু'জন আটক


গত ২৪ ঘণ্টায় ১৩০টি শিশু হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৮। এই সময়ে ১ হাজার ২১৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯টি শিশু।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে। এর মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৭০৮ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।


একই সময়ে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৮ হাজার ৪১১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



আরও পড়ুন:  কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment