---Advertisement---

নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু

By Suman Debnath

July 16, 2026 3:10 PM

নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু

---Advertisement---


নরসিংদীর রায়পুরায় নদীর পানিতে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে একসঙ্গে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশুরা হলো— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে ৬ থেকে ৭ শিশু শিক্ষার্থী কাকন নদীতে গোসলে নামে। এ সময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যরাও পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে প্রথমে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ পেল চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা


এ সময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয় এবং একজন শিশু নিখোঁজ ছিল। পরে নিখোঁজ সুমাইয়াকে মৃত উদ্ধার করা হয়।


রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, আমাদের এখানে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।


এ ব্যাপারে রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর লাশ শনাক্ত করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment