---Advertisement---

লামিয়া হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

By Suman Debnath

July 21, 2026 2:25 PM

লামিয়া হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

---Advertisement---


মাদারীপুরে বহুল আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ।


মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজেদুল ইসলাম বাগেরহাট জেলার রামপাল এলাকা থেকে নিহত লামিয়ার শশুরবাড়ির আত্মীয়ের বাসা থেকে বুধবার ২১ জুলাই রাত ২:৩০ মি: সময়ে লামিয়ার শশুর খোকন বেপারী (৫০), ননদ রিংকি বেগম(২৫) ও ননদ লিমা (২৮)কে আটক করেছে।


উল্লখ্য গত ১৩ জুলাই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসনকান্দি গ্রামে লামিয়ার শশুরবাড়ি খোকন বেপারীর বাড়িতে পারিবারিক কলহের জেরে বিষাক্ত জাতীয় দ্রব্য সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে দ্রুত ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করলে ১৫ জুলাই লামিয়া মারা যায়।


এ ব্যপারে লামিয়ার মা নাসিমা বেগম ৫ জনকে আসামী করে মাদারীপুর সদর মডেল থানায় হত্যা মামলা দাযের করলে মাদারীপুর থানা পুলিশ ৩ জন আসামীকে গ্রেফতার করে। বাকী আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।


আমার বাংলা/ জামান

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment