বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিরোধী জোটের পক্ষে প্রার্থী চূড়ান্ত করতে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নিয়ে বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আলোচনা শেষে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিরোধী দলের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে রোববার ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের প্রক্রিয়া এবং ১১-দলীয় ঐক্যের ঘোষিত রাজপথের বিভিন্ন কর্মসূচি নিয়ে নেতারা মতবিনিময় করেন।
Leave a Comment