---Advertisement---

অ্যাপ-ক্যাব ধর্মঘটে ভোগান্তি, বিমানবন্দর-হাওড়া স্টেশনে দীর্ঘ অপেক্ষা, বেড়েছে ভাড়াও

By Suman Debnath

July 27, 2026 3:05 PM

অ্যাপ-ক্যাব ধর্মঘটে ভোগান্তি, বিমানবন্দর-হাওড়া স্টেশনে দীর্ঘ অপেক্ষা, বেড়েছে ভাড়াও

---Advertisement---


জ্বালানির মূল্যবৃদ্ধি, ভাড়া সংশোধন, রাস্তায় পুলিশি হয়রানি বন্ধ-সহ একাধিক দাবিতে সোমবার ১২ ঘণ্টার জন্য যাত্রী পরিষেবা বন্ধ রাখার ডাক দেয় সিটু-সমর্থিত অ্যাপ-ক্যাব চালক সংগঠন। সংগঠনের ডাকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বহু চালক অফলাইনে থাকায় শহরের বিভিন্ন প্রান্তে যাত্রীদের ভোগান্তির ছবি ধরা পড়ে।

ধর্মঘটের প্রভাব সবচেয়ে বেশি পড়ে কলকাতা বিমানবন্দর, হাওড়া, কলকাতা এবং সাঁতরাগাছি রেল স্টেশনের মতো ব্যস্ত পরিবহণ কেন্দ্রগুলিতে। অভিযোগ, প্রয়োজনের তুলনায় রাস্তায় ক্যাবের সংখ্যা অনেক কম থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে সমস্যায় পড়েন।

শুধু অপেক্ষাই নয়, কম সংখ্যক ক্যাব চলাচলের সুযোগে ভাড়াও বেড়েছে বলে অভিযোগ। যাত্রীদের দাবি, স্বাভাবিক দিনের তুলনায় প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ বেশি ভাড়া গুনতে হয়েছে। বিশেষ করে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন এলাকায় যাওয়ার ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট ছিল। চাহিদার তুলনায় গাড়ি কম থাকায় অনেক যাত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ক্যাব মিলেছে।

আরও পড়ুন:  অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর, ৩০ অগস্টের মধ্যেই যোগ্য সব মহিলার নথিভুক্তি সম্পূর্ণ হবে

চালক সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে জ্বালানির মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভাড়ার কাঠামোয় কোনও পরিবর্তন হয়নি। পাশাপাশি, বিভিন্ন জায়গায় পুলিশি হয়রানির অভিযোগও রয়েছে। সেই কারণেই তাঁদের এই প্রতীকী কর্মবিরতি। যদিও এই কর্মসূচির জেরে দিনের শুরুতেই নাজেহাল হতে হয়েছে সাধারণ যাত্রীদের।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment