---Advertisement---

আব্দুল মতলেব ভূঞার শাহাদাৎ বার্ষিকী পালিত

By Suman Debnath

July 27, 2026 2:50 PM

আব্দুল মতলেব ভূঞার শাহাদাৎ বার্ষিকী পালিত

---Advertisement---


নরসিংদীর কৃতি সন্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানের রায়পুরা-শিবপুর এলাকা থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞার শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


নরসিংদীর রায়পুরায় মতলেব-মেহের ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা বিএনপির অন্যতম সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুর নেতৃত্বে রায়পুরা থানাহাটি মেহের হাউজে প্রতি বছরের মতো এবারও এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোরআন খতম, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রয়াত আব্দুল মতলেব ভূঞার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


জানা গেছে, জেলা বিএনপির অন্যতম সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুর পিতা প্রয়াত আব্দুল মতলেব ভূঞা ছিলেন নরসিংদীর একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও বর্ষীয়ান জননেতা। তিনি ছিলেন সহজ-সরল, মানবিক ও উদার মনের অধিকারী।

আরও পড়ুন:  আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে: সারজিস আলম


নিজ এলাকার মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। রাজনীতিতে তাঁর সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার জন্য তিনি আজও মানুষের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।


শিক্ষা বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে রায়পুরা, শিবপুর ও বেলাবসহ নরসিংদী অঞ্চলে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। স্থানীয় মানুষ এখনো গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর এসব অবদান স্মরণ করেন।


​মূল্যবোধ ও নৈতিকতা: তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি যে সাধারণ জীবনযাপন ও আদর্শিক রাজনীতি বজায় রেখেছিলেন, আজকের প্রজন্মের রাজনীতিবিদদের জন্য তা অনুসরণীয় দৃষ্টান্ত বলে বক্তারা উল্লেখ করেন।

​আলোচনা সভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয় এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন:  ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে


আমার বাঙলা/ রাব্বি



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment