---Advertisement---

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 25, 2026 12:00 PM

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত | Amar Bangla BANGLADESH

---Advertisement---


বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই ) রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।


বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় অজ্ঞাতাইরা এই আইনজীবীকে ছুরিকাঘাতে ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট জেলা ২৫০ সজ্জা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার  | Amar Bangla BANGLADESH


ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।


আমার বাঙলা/ হুমায়রা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment