---Advertisement---

দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ, যন্তর মন্তরে বাড়ছে ভিড়

By Suman Debnath

July 23, 2026 10:31 AM

দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ, যন্তর মন্তরে বাড়ছে ভিড়

---Advertisement---


পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের জেলে বুধবার রাতে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর। বৃহস্পতিবার সকালেও এলাকা থমথমে ছিল। তারপরও ধীরে ধীরে বাড়তে থাকে মানুষের ভিড়। নিরাপত্তার স্বার্থে সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ থাকা স্টেশনগুলির মধ্যে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো গুরুত্বপূর্ণ স্টেশনও রয়েছে।

বৃহস্পতিবার সকালে যন্তর মন্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে ঘোষণা করেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তিনি জানান, এদিন তাঁদের আন্দোলনের ৩৪ তম দিন এবং সমাজকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশনের ২৬তম দিন। অভিজিতের কথায়, আন্দোলনের কর্মসূচিতে কোনও পরিবর্তন আসবে না এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করার প্রশ্নই নেই। তবে তিনি সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহার করার জন্য আবেদন জানান। অভিজিৎ বলেন, আপনি অনশন তুলে নিন। আমরা আপনার জীবনের ঝুঁকি চাই না। দেশের জন্য আপনার সুস্থ ও বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:  পহলেগামে মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক হড়পা বান, জলমগ্ন হোটেল-বাড়ি

আন্দোলন ভাঙার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন সিজেপি প্রধান। তাঁর দাবি, গত এক মাস ধরে যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও সম্প্রতি বাইরে থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। অভিজিতের অভিযোগ, ওই ব্যক্তিরাই পাথর ছুঁড়ে পরিস্থিতি উত্তপ্ত করছেন এবং পরে তার দায় সিজেপির উপর চাপানো হচ্ছে। এমনকি পুলিশের গাড়িতে করে পাথর আনার অভিযোগও তোলেন তিনি।

বুধবার সন্ধ্যার পর থেকেই যন্তর মন্তরের ধরনাস্থলে ভিড় বাড়তে শুরু করে। পাশাপাশি, ইন্ডিয়া গেটেও ভিড় হয়। নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন থাকলেও সন্ধ্যার পর একাধিকবার পাথর ছোঁড়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়ে ওঠে। পরপর সংঘর্ষের ঘটনার পর যন্তর মন্তর এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশের অভিযোগ, কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের একাংশ পাথর ছোঁড়ার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের লাঠি কেড়ে নিয়ে তাঁদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:  শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৭ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক! ভাঙছে শরীর, উদ্বেগে শিক্ষিত সমাজ

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment