‘বাচ্চাদের উপর এমন অত্যাচার দেখে রাগে ফুঁসছি’, দিল্লী পুলিশের লাঠিচার্জ নিয়ে মুখ খুললেন নাসিরুদ্দিন

By Suman Debnath

July 22, 2026 12:35 PM

‘বাচ্চাদের উপর এমন অত্যাচার দেখে রাগে ফুঁসছি’, দিল্লী পুলিশের লাঠিচার্জ নিয়ে মুখ খুললেন নাসিরুদ্দিন


দিল্লিতে পড়ুয়াদের ওপর লাঠিচার্জের ঘটনায় মুখ খুললেন নাসিরুদ্দিন শাহ। পুলিশি হামলাকে ‘আইস এজেন্টদের’ সঙ্গে তুলনা করে আন্দোলনকারীদের উদ্দেশে বললেন, “লড়তে থাকুন, আমরা সঙ্গে আছি।”

মুম্বই: নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানীর রাজপথে পড়ুয়াদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ঘটনায় এ বার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “এই মুহূর্তে আমার মন দুঃখে বিদীর্ণ। আমি রাগে ফুঁসছি।” পুলিশি হামলার তুলনা টেনে তাঁর মন্তব্য, “মুখে মাস্ক পরে, হাতে ডান্ডা নিয়ে ওরা যেভাবে বাচ্চাদের মারছে, তাতে আমেরিকার আইস এজেন্টদের (ICE Agents) কথা মনে পড়ছে।” আন্দোলনকারীদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনারা লড়তে থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি।”

আরও পড়ুন:  প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

জুলাই মাসের গোড়া থেকেই নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-এর পদত্যাগের দাবিতে অনশন করছেন পড়ুয়ারা। সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র (Cockroach Janata Party) ‘সংসদ অভিযান’ ঘিরে রাজধানী কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীদের রুখতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে এবং জলকামানও চালায়। এই ঘটনার পর থেকেই দেশের বিশিষ্ট মহলের একাংশ সরব হতে শুরু করেন।

এর আগে শাবানা আজমি (Shabana Azmi), জিনাত আমান (Zeenat Aman), অপর্ণা সেন (Aparna Sen), অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)-সহ বলিউডের একাংশ পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন নাসিরুদ্দিন শাহ। তিনি আরও লেখেন, “ভুলে যাবেন না, এর পরিণাম আপনাদেরও ভুগতে হবে। দেশের যুব সম্প্রদায়ের কাছে আমরা বরাবরই আশাবাদী। এখন সেই আশা আরও বেড়েছে।” পড়ুয়াদের আন্দোলনে বলিউডের এই সমর্থন বিতর্ককে আরও উসকে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:  জ্ঞানেশের ইস্তফার দাবিতে বিক্ষোভের ডাক, যন্তর মন্তরে কড়া পুলিশি নজরদারি! দিল্লিজুড়ে ১৬৩ ধারা জারি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment