শান্তিরবাজার , বাহাদুর ত্রিপুরা, ১১ জানুয়ারী ২০২৬, রবিবার : আসন্ন এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে, পাহাড়ি এলাকায় বিরোধী শিবিরে ভাঙনের হিড়িক ততই বাড়ছে। আজ ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধ্য কাঁঠালিয়া ছাড়া ভিলেজের ২৩ নং ও ৪৮ নং বুথে উল্লেখযোগ্য রাজনৈতিক রদবদল লক্ষ্য করা যায়। বুথ প্রেসিডেন্ট জিতেন্দ্র রিয়াং ও উমেশচন্দ্র রিয়াং-এর নেতৃত্বে এই দুই বুথ এলাকার ২০টি পরিবারের মোট ৬৪ জন ভোটার বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে পদ্মের গেরুয়া শিবিরে যোগ দেন। নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান বিধায়ক প্রমোদ রিয়াং। এ সময় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং,শান্তিরবাজার বিজেপি মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক এবং জনজাতি মোর্চার মণ্ডল সদস্য ঋষি সিং ত্রিপুরা। এডিসি নির্বাচনের আগে পাহাড়ি এলাকায় এই যোগদান বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে বলে রাজনৈতিক মহলের ধারণা।
---Advertisement---
এডিসি নির্বাচন ঘনাতেই পাহাড়ে বিরোধী শিবিরে ভাঙন!
January 11, 2026 4:05 PM
---Advertisement---
Related Stories
No comments to show.
Leave a Comment