---Advertisement---

দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে অগ্নিসংযোগ ঘটনার পরিদর্শনে যাই অখিল ভারত বিদ্যার্থী পরিষদ।

By Suman Debnath

January 11, 2026 1:32 PM

দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে অগ্নিসংযোগ ঘটনার পরিদর্শনে যাই অখিল ভারত বিদ্যার্থী পরিষদ।

---Advertisement---

সাব্রুম,নবারুন চক্রবর্তী,১১ জানুয়ারি,২০২৬,রবিবার: আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের সহ-সম্পাদক শ্রী অভি ত্রিপুরা-সহ একটি প্রতিনিধি দল খবর পেয়ে দশরথ দেব মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী আবাসে উপস্থিত হন। জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আবাসনের একটি কক্ষে আগুন লাগে। ভাগ্যবশত কোনো ছাত্রীর শারীরিক ক্ষতি হয়নি, তবে আগুনে তাদের জামাকাপড় ও বইপত্র নষ্ট হয়েছে।

বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিদর্শন করেন এবং দ্রুত তা সমাধানের আশ্বাস দেন। তাঁরা জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ছাত্রীদের সমস্যার সমাধানে বিদ্যার্থী পরিষদ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

আরও পড়ুন:  সাত সকালে তেলিয়ামুড়ায় চাঞ্চল্য, মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায় উদ্ধার এক কৃষকের মৃতদেহ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment