---Advertisement---

চান্দিনায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহিদুলের মতবিনিময়

By Suman Debnath

July 18, 2026 5:45 PM

চান্দিনায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহিদুলের মতবিনিময়

---Advertisement---


চান্দিনায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহিদুলের মতবিনিময়


চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু। শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় চান্দিনার বাঁধুনী রেস্টুরেন্টের তৃতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু তাঁর ব্যক্তিগত পরিচয় তুলে ধরার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বিগত দিনে তিনি তৃণমূল পর্যায় থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলের সকল সংকটময় মুহূর্তে শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নিষ্ঠার সাথে কাজ করেছেন। আগামী দিনেও দলের যেকোনো আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নে এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তিনি রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন:  ঝালকাঠি পৌরসভায় নাগরিক সংলাপ  | Amar Bangla BANGLADESH

মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন চান্দিনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, জুবায়ের আহাম্মোদ সুমন, ফরহাদ হোসেন, ফারুক আহমেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম তন্ময়, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন আলো এবং সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএম খালেকুজ্জামান শুভ।

এছাড়া সভায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাল, কে.এম শাহনেওয়াজ হক বাবু, মো. সাইফুল্লাহ রবিন, জি.কে রায়হান, এ.আর রায়হান, মো. রাসেল মিয়া, মো. শাহপরান, মো. ওসমান গনি, এনামুল হাসান এনায়েত এবং চান্দিনা পৌর ছাত্রদল নেতা সাইদুল ইসলাম সরকার পাভেল, মো. হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মো. মনির হোসেন ও মো. সাগরসহ স্থানীয় দলের অন্যান্য সর্বস্তরের নেতাকর্মীরা।

আরও পড়ুন:  ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment