কাঁঠালিয়া, ২৮ ডিসেম্বর ২০২৫| ত্রিপুরা টিভি : বাঁশপুকুরে আয়োজিত হলো “মেঘা স্বাস্থ্য শিবির”। শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে রোটারি ক্লাব আগরতলা সিটি ও কাঁঠালিয়া কমিউনিটি হেল্থ সেন্টার।
শিবিরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সহ-সভাপতি পিন্টু আইচ, আগরতলা রোটারি ক্লাব সিটির প্রেসিডেন্ট ডা. সঞ্জয় কুন্ডু, কাঁঠালিয়ার এমওআইসি ডা. অভিজিৎ দে, যাত্রাপুর থানার ওসি শ্রীমতি সিতি কান্ত বর্ধন, বাঁশপুকুরের প্রধান প্রিয়াঙ্কা রুদ্র পাল এবং প্রধান শিক্ষক আশিস মজুমদার প্রমুখ।
এই স্বাস্থ্য শিবিরে প্রসূতি মায়েদের পাশাপাশি শিশু থেকে নানাহ বয়সের রোগিদের চোখ, কানসহ নানান রোগের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়। স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ ধরনের শিবিরের আয়োজন করা হচ্ছে। অন্যদিকে গ্রামীন এলাকায় এ ধরনের কর্মসূচির ভুয়সী প্রসংসা করেন সিপাহি জলার জেলার সহ সভাপতি পিন্টু আইচ তিনি জানান এই ধরনের মেঘা স্বাস্থ্য শিবির গুলির প্রয়োজনীয়তা এই মুহুর্তে অনেকটাই রয়েছে!









Leave a Comment