---Advertisement---

আমন্ত্রণ-বঞ্চনায় ক্ষুব্ধ তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বাদ তিন তিপ্রাসা নেতা!

By Suman Debnath

December 24, 2025 1:40 AM

---Advertisement---

যশপাল সিং, ত্রিপুরা, ২৪ ডিসেম্বর ২০২৫: খোয়াই জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার খোয়াই জেলা হাসপাতাল ও নেশামুক্তিকরণ কেন্দ্রের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। এই উদ্যোগের মাধ্যমে খোয়াই জেলার চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

বর্তমানে খোয়াই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা হাসপাতালটি নতুন কলেবরে, আধুনিক সুযোগ-সুবিধা ও পরিকাঠামো নিয়ে ধলাবিল এলাকায় স্থানান্তরিত হয়ে নির্মিত হবে। ইতিমধ্যেই ধলাবিল এলাকায় জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়, আবাসন সহ একাধিক গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণ সম্পন্ন হয়েছে। একই এলাকায় রয়েছে খোয়াই বিদ্যুৎ দপ্তরের প্রধান সাবস্টেশন। পাশাপাশি পর্যটন সম্ভাবনার কেন্দ্র হিসেবে পরিচিত বনবিথি ইকো পার্কও ধলাবিল অঞ্চলের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন:  ৮ মাস আগে এই ভাই খোরার হিন্দু বোনটিকে এক সন্তানের মা স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়া এই বোনটি দীর্ঘদিন অর্থনৈতিক অভাব ।

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত), কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস এবং খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিট্টে (আইএএস) এবং খোয়াই জেলার পুলিশ সুপার রণদিত্য দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তা রজত পান্থ (আইএএস)। জেলা হাসপাতাল ও নেশামুক্তিকরণ কেন্দ্রের পাশাপাশি খোয়াই জেলার অধীনে মোট ১১টি উন্নয়ন প্রকল্পের শিলান্যাসকে কেন্দ্র করে এদিন গোটা জেলাজুড়ে উন্নয়ন ও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

আরও পড়ুন:  অবহেলায় ধুঁকছে বড়মুড়া ইকোপার্ক, প্রশ্নের মুখে পর্যটন দপ্তরের সদিচ্ছা!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment