---Advertisement---

রাজ্যে চালু আরও সরকারি বাস, পথে নামবে ৪৬২টি নতুন যানবাহন

By Suman Debnath

July 13, 2026 6:00 PM

রাজ্যে চালু আরও সরকারি বাস, পথে নামবে ৪৬২টি নতুন যানবাহন

---Advertisement---





রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে উঠেপড়ে লেগেছে বিজেপি সরকার। তার সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি করতে শিল্প নিয়ে আসা হচ্ছে পশ্চিমবঙ্গে। সরকারি বাসে মহিলারা এখন বিনামূল্যে যাতায়াত করছেন। কিন্তু শহর-শহরতলিতে সরকারি বাসের সংখ্যা কম বলে অভিযোগ। তাই এবার প্রতিশ্রুতি পূরণ করতে রাজ্যে চালু হলো আরও সরকারি বাস। নাম দেওয়া হয়েছে ‘মহাদেব এক্সপ্রেস’। তারকেশ্বর থেকে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দিঘা এবং কলকাতা পর্যন্ত প্রত্যেকদিন চলবে মোট পাঁচটি সরকারি বাস। তবে রাস্তায় এবার নামবে আরও নতুন ৪৬২টি বাস। এই কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। প্রশাসন সূত্রে খবর, সব ঠিকঠাক চললে দুর্গাপুজোর আগেই বাসগুলি রাস্তায় নামতে পারে। পাহাড়ের জন্য আরও ৪০টি বাস চেয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)।

আরও পড়ুন:  উত্তর দমদমে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তের, গ্যাংওয়ারের সন্দেহে তদন্তে পুলিশ

এই বিপুল পরিমাণ বাস নামিয়ে শহর ও শহরতলিকে যুক্ত করতে চাইছে রাজ্য সরকার। যাতে সহজেই শহরতলি থেকে বাসে করে শহরে আসতে পারেন। অফিস টাইমে এগুলি ব্যাপক সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এতদিন তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস পরিষেবা ছিল না। সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি তারকেশ্বরের বাসিন্দারা। বেশি খুশি হয়েছেন মহিলারা। কারণ সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন তাঁরা। এই বিষয়ে পরিবহণমন্ত্রী বলেন, ‘এবার কেন্দ্রীয় সরকারের সহায়তায় ৪৬২টি নতুন বাস কেনা হবে। সেই তালিকায় ই-বাস এবং সিএনজি বাস রয়েছে। সেগুলি এনবিএসটিসি-সহ নানা পরিবহণ সংস্থার মধ্যে বণ্টন করা হবে।’

শহর-শহরতলির পাশাপাশি উত্তরবঙ্গেও জোর দেওয়া হচ্ছে। আর তাই কয়েকদিন আগে শিলিগুড়ির জন্য ১০০টি ই-বাস রাজ্য সরকারের কাছে চেয়েছে এনবিএসটিসি। সেই সঙ্গে তারা পাহাড়ে আরও ২০টি সাধারণ এবং ২০টি ডিলাক্স বাস চালাতে চায়। কারণ পাহাড়ের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক-সহ নানা রুটে বাস চালানো হয়। প্রত্যেকটি রুটের বাসের চাহিদা রয়েছে। নিত্যযাত্রী এবং পর্যটকদের সুবিধার্থে ওই বাসগুলি চাওয়া হয়েছে।

আরও পড়ুন:  ১৪ বছর পর ফের খুলল বরুণ বিশ্বাস হত্যা মামলার ফাইল, পরিবারের সঙ্গে কথা বলল সিআইডি

তাছাড়া বাঁকুড়া থেকে তারকেশ্বর, বর্ধমান থেকে তারকেশ্বর, দিঘা থেকে তারকেশ্বর, খড়গপুর থেকে তারকেশ্বর, কলকাতা থেকে তারকেশ্বর বাস চালু হয়েছে। এই বিষয়ে তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের বক্তব্য, ‘এখান থেকে প্রচুর মানুষ পুরীতে যান। উত্তরবঙ্গেও যাতে যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষ গোটা রাজ্যে যাতায়াত যাতে নিশ্চিন্তে করতে পারেন তার উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রেনের পাশাপাশি বাসের সুবিধা পেলে উপকারই হবে। ভাল বাসের সুবিধা যাতে দিতে পারি সেই চেষ্টা করেছি। এই সরকার মানুষের সরকার।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment