---Advertisement---

চুরির ঘটনার ৭ দিনের মাথায় গ্রেপ্তার মূল পাণ্ডা, রূপনারায়ণপুরে পুলিশের বড় সাফল্য

By Suman Debnath

July 13, 2026 3:00 PM

চুরির ঘটনার ৭ দিনের মাথায় গ্রেপ্তার মূল পাণ্ডা, রূপনারায়ণপুরে পুলিশের বড় সাফল্য

---Advertisement---





এলাকায় চুরি-ছিনতাই আটকানোর ঘটনায় বড়সড় সাফল্য পেল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। গত ৬ জুলাই রূপনারায়ণপুর স্টেশন রোড সংলগ্ন পশ্চিম রাঙ্গামাটিয়া এলাকায় চুরির ঘটনা ঘটে। সেই ঘটনারই কিনারা করল প্রশাসন। ১২ জুলাই গভীর রাতে ফের চুরির মতলবে এসে পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল এক দুষ্কৃতী।

পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম অভিত পাশি(২০)। সে ঝাড়খণ্ডের মিহিজামের বাসিন্দা। আজ, ১৩ জুলাই ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। গত ৬ জুলাই রাতে রূপনারায়ণপুর স্টেশন রোডের বাসিন্দা ‘পণ্ডিত বাবু’র ফাঁকা বাড়িতে একটি বড়সড় চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা কয়েক দিনের জন্য বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরে ঢোকে। এরপরে আলমারি ও লকারে থাকা বিপুল পরিমাণ সোনার গয়না এবং নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা চম্পট দেয়।

আরও পড়ুন:  শনিবার ‘ঋতব্রত শিবির’-এ যোগ দিতে পারে বীরভূমের কেষ্ট মণ্ডল

চুরির অভিযোগ দায়ের হওয়ার পরেই রূপনারায়ণপুর পুলিশ তদন্তে নামে। এলাকায় ব্যাপক তল্লাশি চালানোর পাশাপাশি সাদা পোশাকে গোপন নজরদারি শুরু করেন তদন্তকারীরা। পশ্চিম রাঙ্গামাটিয়া অঞ্চলে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ সূত্রের খবর, পুলিশ তাকে আটক করতে গেলে, ওই যুবক আগে থেকে ঠিক করে রাখা অলিগলি দিয়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশও প্রস্তুত ছিল। বিভিন্ন মোড়ে থাকা পুলিশ কর্মীরা চারদিক থেকে দুষ্কৃতীকে ঘিরে ফেলে। এরপরেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সূত্রের খবর, ধৃত অভিত পাশি গত ৬ জুলাইয়ের ওই চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয়েছে যে, সে গত রাতেই এলাকায় নতুন কোনও চুরির উদ্দেশ্যে এসেছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। চুরি যাওয়া গয়না ও নগদ অর্থ কোথায় রাখা হয়েছে, তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করাই এখন পুলিশের মূল লক্ষ্য। পুলিশের এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। এই গ্রেপ্তারি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:  দল ২০৮ আসনে জিতবে ভাবতে পারিনি, দাবি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment