---Advertisement---

এফআইআর নিয়ে কড়া পদক্ষেপ করল লালবাজার, বিলম্ব হলেই পড়তে হবে প্রশ্নের মুখে

By Suman Debnath

July 12, 2026 8:25 PM

এফআইআর নিয়ে কড়া পদক্ষেপ করল লালবাজার, বিলম্ব হলেই পড়তে হবে প্রশ্নের মুখে

---Advertisement---





এফআইআর দায়ের করা নিয়ে কোনওরকম বিলম্ব চলবে না। মহিলারা অভিযোগ জানাতে এলে আলাদা গুরুত্ব দিতে হবে। এবার জিরো এফআইআর নিযে কড়া পথে হাঁটল লালবাজার। এবার জিরো এফআইআর নিয়ে দ্রুত পদক্ষেপের জন্য কী কী নির্দেশ মানতে হবে সেটা রবিবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সোমবার থেকে গুন্ডাদমন আইন কার্যকর হতে চলেছে পশ্চিমবঙ্গে। তার আগে এই নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে থানায় জিরো এফআইআর দায়ের করা হবে সেই থানার ওসিকে উদ্যোগী হতে হবে এফআইআর স্থানান্তরিত করার ক্ষেত্রে। যে থানায় এফআইআর স্থানান্তরিত হবে সেই থানার ওসির সঙ্গে যোগাযোগ করবেন তিনি।

আরও পড়ুন:  অভিষেকের সেবাশ্রয়ে চিকিৎসা করিয়ে খোঁড়া মহিলা, ডেকে পাঠালেন স্বাস্থ্যমন্ত্রী

এদিকে জিরো এফআইআর নিয়ে কোনওরকম বিলম্ব হলে জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে। জিরো এফআইআর দায়ের হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট থানায় মামলা পাঠাতে হবে। দ্রুত তদন্ত শুরু নিশ্চিত করতে হবে ওই থানার ওসি’কে। তদন্তের গতি বিলম্ব হলেও করতে হবে জবাবদিহি। কলকাতা পুলিশের অধীনে যে থানাগুলি আছে, সেখানে কোনও মহিলা সমস্যা নিয়ে গেলে বা অভিযোগ জানালে সেটা জিরো এফআইআর হিসেবে দেখতে হবে বলে স্পষ্ট করা হয়েছে। সেটার রেজিস্ট্রেশন এবং জিরো এফআইআর স্থানান্তরিত করার ক্ষেত্রে দ্রুত পুলিশের ডিভিশনাল ডেপুটি কমিশনারের কাছে রিপোর্ট করতে হবে।

অন্যদিকে অজয় কুমার নন্দার নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, জিরো এফআইআরের ক্ষেত্রে পদক্ষেপ করতে দ্রুত সংশ্লিষ্ট থানায় মামলাটি পাঠাতে হবে। মামলা পাঠানোর সময় ঘটনার সব তথ্য সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। ঘটনার সময়কার প্রাসঙ্গিক তথ্য, অভিযোগকারীর ফোন নম্বরও দিতে হবে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ, ধর্ষণ, শ্লীলতাহানি, মারধরের ঘটনায় অবিলম্বে সংশ্লিষ্ট ডিভিশনাল ডেপুটি কমিশনারকে জিরো এফআইআরের বিষয়ে জানাতে হবে। মামলা স্থানান্তরিত করার সময় প্রথম থানার ওসি নিজে কথা বলবেন এবং গোটা বিষয় জানাবেন।

আরও পড়ুন:  শনিবার ‘ঋতব্রত শিবির’-এ যোগ দিতে পারে বীরভূমের কেষ্ট মণ্ডল

তাছাড়া যিনি অভিযোগ করছেন তাঁর সম্পর্কিত সমস্ত তথ্য প্রথম থানার ওসি মামলা স্থানান্তরিত হওয়া থানার ওসিকে নিজে জানাবেন। আর জিরো এফআইআর হলে সেটা হস্তান্তর করে দায় সারলেই হবে না। কলকাতার ডিভিশনাল ডিসিদেরও প্রত্যেকটি থানার পক্ষ থেকে সেটা রিপোর্ট করতে হবে। ওই নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, কলকাতা পুলিশের অধীন এলাকা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও জিরো এফআইআরের ক্ষেত্রে বিলম্ব করা ডলবে না। এই এফআইআরের ক্ষেত্রে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে অভিযোগকারীকে জানাতে হবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment