---Advertisement---

ধনপুরে সংগঠন চাঙ্গা করতে মাঠে সিপিআইএম, কাঠালিয়া অঞ্চল কমিটির তৎপরতা বেড়েছে!

By Suman Debnath

July 11, 2026 7:36 PM

ধনপুরে সংগঠন চাঙ্গা করতে মাঠে সিপিআইএম, কাঠালিয়া অঞ্চল কমিটির তৎপরতা বেড়েছে

---Advertisement---

কাঠালিয়া, ১১ জুলাই: ধনপুর বিধানসভা এলাকায় সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে নতুন উদ্যমে মাঠে নেমেছে সিপিআইএমের কাঠালিয়া অঞ্চল কমিটি। দীর্ঘ সময় তুলনামূলকভাবে সীমিত কার্যক্রমের পর এখন বিভিন্ন রাজনৈতিক ও গণসংগঠনের কর্মসূচির মাধ্যমে সংগঠনকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন ঐতিহাসিক দিবস, বিশিষ্ট নেতাদের জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং গণসংগঠনগুলির প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। পাশাপাশি এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা, উন্নয়নমূলক দাবি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে সামনে রেখে বিভিন্ন পঞ্চায়েত ও গ্রাম পর্যায়ে সভা, মিছিল, প্রচার অভিযান এবং জনসংযোগ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

বর্তমানে কাঠালিয়া অঞ্চল কমিটির আওতায় উত্তর মহেশপুর, দক্ষিণ মহেশপুর, কাঠালিয়া ও নির্দয়পুর—এই চারটি পঞ্চায়েত রয়েছে। এলাকাগুলিতে প্রায় সাড়ে তিন হাজার পরিবারের বসবাস। কর্মীসংখ্যায় কিছুটা ঘাটতি থাকলেও গণসংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে দলীয় নেতৃত্বের দাবি।

আরও পড়ুন:  সবজি চাষে স্বাবলম্বী সাবরুম মহকুমারের কৃষক  মৃনাল দাস!

রাজনৈতিক মহলের মতে, ধনপুর বিধানসভার অন্যান্য অঞ্চল কমিটির তুলনায় কাঠালিয়া অঞ্চল কমিটি বর্তমানে বেশি সক্রিয়। যদিও থলিবাড়ি, নিদয়া, ধনপুর ও মোহনভোগ অঞ্চলগুলিতে কর্মী-সমর্থক থাকলেও ধারাবাহিক কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

এদিকে শনিবার কাঠালিয়া সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয়ে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এবং প্রয়াত নেতৃবৃন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের জোনাল কনভেনার সুকুমার দেবনাথ, আবু তাহের, কাঠালিয়া শাখার সম্পাদক বিধান দে, সিআইটিইউ সোনামুড়া মহকুমা নেতৃত্ব ভজন সরকার, সিপিআইএম কাঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ, প্রবীণ পার্টি কর্মী ননী পাল, নকুল মল্লসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন:  সাংসদ তহবিল ব্যয়ে নজির বিপ্লব দেবের, রাজ্যসভায় ১০০% ব্যয়ের দাবি!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment