---Advertisement---

খোয়াইয়ে দশরথ দেব মেমোরিয়াল কলেজের নবীনবরণে আত্মনির্ভর ভারতের ডাক!

By Suman Debnath

December 16, 2025 3:52 PM

---Advertisement---

যশপাল সিং, ত্রিপুরা, ১৬ ডিসেম্বর, মঙ্গলবার: খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের নবীনবরণ অনুষ্ঠান মঙ্গলবার খোয়াই নতুন টাউন হলে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. খোকন মজুমদার। নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নিতে এদিন কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর–প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা এবং বিজেপি নেতৃত্ব সমীর কুমার দাস, অনুকূল দাস, অনিমেষ নাগসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন, রাজ্য সরকার ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের স্বার্থে শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী সংস্কার ও কাঠামোগত পরিবর্তন এনেছে। তিনি ভারতীয় শিক্ষাধারায় শিক্ষক–ছাত্র সম্পর্কের ঐতিহ্যবাহী মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “শিক্ষকের প্রতি ছাত্রের শ্রদ্ধা ও সম্মানের সংস্কৃতি আমাদের সমাজের শক্ত ভিত—এটি অটুট রাখা আমাদের সবার দায়িত্ব।”

মন্ত্রী আরও বলেন, শৃঙ্খলা, সংগঠিত জীবনযাপন ও সামাজিক দায়বদ্ধতা শিক্ষার মাধ্যমেই গড়ে ওঠে। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরাই আগামী দিনের রাষ্ট্রনির্মাতা উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন তখনই বাস্তবে রূপ নেবে, যখন তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্য অর্জনে এগিয়ে আসবে। “তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি ও ভিত্তি,”—বলেন তিনি।

আরও পড়ুন:  একের পর এক বাইক দুর্ঘটনায় মৃত্যু! দুর্ঘটনা রুখতে বিশেষ অভিযানে শান্তিরবাজার থানার পুলিশ!

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশে সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত এই নবীনবরণ অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর আবহে সম্পন্ন হয়।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment