---Advertisement---

তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু ৭ দিবস ব্যাপী এন.এস.এস ক্যাম্প।।।

By Suman Debnath

December 9, 2025 1:17 PM

---Advertisement---

ত্রিপুরা টিভি | তেলিয়ামুড়া, ৯ই ডিসেম্বর: তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো এনএসএস (ন্যাশনাল সার্ভিস স্কিম)-এর বিশেষ ৭ দিনের শিবির। ৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলা এই শিবিরে অংশগ্রহণকারীরা সমাজসেবা, নেতৃত্বগুণ ও মানবিক মুল্যবোধের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয়া মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তাঁর সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পৌরপরিষদের পৌর পিতা রূপক সরকার, সহকারী পৌরপিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, সমাজসেবক অচিন্ত্য ভট্টাচার্য, কাউন্সিলর অপর্ণা শীল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব বিশ্বাস এবং এনএসএস প্রোগ্রাম অফিসার সুকান্ত দেৱনাথ মহোদয়। অতিথিদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণ এক উচ্ছ্বসিত ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
প্রধান অতিথি কল্যাণী রায় তাঁর বক্তব্যে বলেন, এনএসএস কেবল একটি কর্মসূচি নয়—এটি দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ উপায়। সমাজসেবা, শৃঙ্খলা, মানবিকতা এবং দেশপ্রেমের মনোভাব গঠনে এই প্রকল্প অত্যন্ত কার্যকর। তিনি শিক্ষার্থীদের সমাজের প্রতি সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং তেলিয়ামুড়ার শিক্ষার্থীদের আগ্রহ, শৃঙ্খলা ও অংশগ্রহণের প্রশংসা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব বিশ্বাস জানান, সপ্তাহব্যাপী এই ক্যাম্পে থাকছে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক নিষিদ্ধকরণ প্রচার, ট্রাফিক সচেতনতা, দুর্যোগ মোকাবিলা-প্রশিক্ষণসহ একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচি। প্রোগ্রাম অফিসার সুকান্ত দেৱনাথের তত্ত্বাবধানে এনএসএস স্বেচ্ছাসেবীরা দায়িত্বশীলভাবে প্রতিটি কার্যক্রম পরিচালনা করছে।
উদ্বোধনী দিনে স্বেচ্ছাসেবীরা অতিথিদের অভ্যর্থনা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে অনুষ্ঠানে প্রাণসঞ্চার করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস বিশেষ শিবির শিক্ষার্থীদের সমাজমুখী ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশাই সকলের।

আরও পড়ুন:  নেশাসক্ত যুবকের মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি নেতাজিনগরে!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment