---Advertisement---

দেশের অর্থনীতিতে নয়া ইতিহাস—সর্বকালের সর্বোচ্চে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার!

By Suman Debnath

February 8, 2026 2:25 PM

---Advertisement---

ভারতীয় অর্থনীতির প্রসঙ্গে এবার একটি দুর্দান্ত খবর সামনে এসেছে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI জানিয়েছে যে, দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Forex Reserves) সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। গত ৩০ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে এই পরিসংখ্যান যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।

সর্বকালের সর্বোচ্চে পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Forex Reserves):

কতটা বৃদ্ধি পেয়েছে: ANI-এর এক রিপোর্ট অনুসারে, গত সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ১৪.৩৬১ বিলিয়ন ডলারের বিশাল বৃদ্ধি ঘটেছে। এর ফলে ভারতের মোট বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৭২৩.৭৭৪ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর আগের রেকর্ড ছিল ৭০৯.৪০৩ বিলিয়ন ডলার। যা এর সপ্তাহেই তৈরি হয়েছিল।

সোনার চমক: জানিয়ে রাখি যে, এবার বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হল সোনা।
ইতিমধ্যেই গোল্ড রিজার্ভে ১৪.৫৯৫ বিলিয়ন ডলারের বিশাল বৃদ্ধি দেখা গেছে। যেটি এখন পৌঁছে গিয়েছে ১৩৭.৬৮৩ বিলিয়ন ডলারে। তবে ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে (কারেন্সি অ্যাসেট) ৪৯৩ মিলিয়ন ডলারের সামান্য পতনে এটি ৫৬২.৩৯২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:  বন দপ্তরকে ম্যানেজ করেই রাজ্যজুড়ে বনাঞ্চল গাঁজাময়! বনমন্ত্রী অনিমেষ দেববর্মার নীরবতায় তীব্র ক্ষোভ জনমনে!

সাধারণ মানুষের জন্য এর অর্থ: উল্লেখ্য যে, যখন একটি দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শক্তিশালী হয়, তখন বিশ্বজুড়ে সেই দেশের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। যেমনটা এখন ভারতের ক্ষেত্রে ঘটছে। ডলারের বিপরীতে যখন টাকার দামে খুব বেশি পতন শুরু হয় তখন RBI এই ভাণ্ডার ব্যবহার করে। RBI-এর মতে, ভারতের কাছে ১১ মাসেরও বেশি সময় ধরে বিদেশ থেকে পণ্য ক্রয় (আমদানি) করার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে। এদিকে, অর্থনৈতিক স্থিতিশীলতাও বজায় রয়েছে। ২০২৫ সাল থেকে এখনও পর্যন্ত ভাণ্ডারে ৫৬ বিলিয়ন ডলারের বৃদ্ধি ঘটেছে।

সাম্প্রতিক বছরগুলিতে পরিস্থিতি: জানিয়ে রাখি যে, গত কয়েক বছরে ভারতের কোষাগারে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ২০২২ এবং ২০২৩ সালে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে যথাক্রমে ৭১ এবং ৫৮ বিলিয়ন ডলারের বৃদ্ধি ঘটে। এদিকে, ২০২৪ সালে বৃদ্ধি ঘটেছিল ২০ বিলিয়ন ডলারের। অপরদিকে, ২০২৫ থেকে এখনও পর্যন্ত প্রায় ৫৬ বিলিয়ন ডলারের বৃদ্ধি ঘটেছে।

আরও পড়ুন:  মোদির ১২ বছরের নেতৃত্বে বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বেড়েছে: মুখ্যমন্ত্রী মানিক সাহা!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment