---Advertisement---

*গৃহবধূর ওপর ভাসুরের হামলা, শাবল ও লোহার রডের আঘাতে গুরুতর জখম!

By Suman Debnath

January 25, 2026 4:17 AM

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা ,২৪জানুয়ারি,২০২৬,শনিবার: শান্তির বাজার মহকুমার অন্তর্গত কালীবাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নন্দিতা মজুমদার নামে এক গৃহবধূকে তাঁরই ভাসুর দিলীপ মজুমদার নির্মমভাবে মারধর করেন বলে অভিযোগ। জানা গেছে, শনিবার দুপুর ১টা নাগাদ হঠাতই উত্তেজিত হয়ে লোহার রড ও শাবল নিয়ে নন্দিতা দেবীর ওপর ঝাঁপিয়ে পড়েন দিলীপ মজুমদার।মায়ের চিৎকারে ছুটে আসেন তাঁর ছেলে শুভম মজুমদার। শুভম জানান, তিনি সেই সময় বাড়িতে উপস্থিত না থাকলে বড় কোনো অঘটন ঘটে যেতে পারত। তাঁর অভিযোগ, কোনো প্ররোচনা ছাড়াই দিলীপ মজুমদার এই হামলা চালিয়েছেন।

গুরুতর জখম অবস্থায় নন্দিতা মজুমদারকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তাঁরা জানিয়েছেন, অতি শীঘ্রই তাঁরা পুলিশের দ্বারস্থ হবেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। পারিবারিক হিংসার এই ঘটনায় কালীবাজার এলাকায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন অভিযুক্ত দিলীপ মজুমদারের উপর কি পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুন:  সাব্রুমহরিনারায়ণপুর শিব পার্বতী আশ্রমে সংকট, থমকে আছে মন্দির নির্মাণ ও জনসেবা..

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment