নবারুনচক্রবর্তী, সাব্রুম,২১শে জানুয়ারী:ত্রিপুরার পূর্ণরাজ্য প্রাপ্তির গৌরবময় ঐতিহাসিক দিনটি উপলক্ষে আজ বিলোনিয়া অবস্থিত শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরারাজ্যের মন্ত্রী শ্রী শুক্লা চরণ নোয়াতিয়া
এই বিশেষ ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত।
রাজ্যের অগ্রগতি, সমৃদ্ধ ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই দিনে সকলকে একত্রিত করার এক মহৎ প্রয়াস গ্রহণ করা হয়েছে।
আজ ২১ জানুয়ারী সারা ত্রিপুরা রাজ্যে আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হল ৫৪ তম পূর্নরাজ্য দিবস।
January 21, 2026 2:31 PM
No comments to show.

Leave a Comment