শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,১৯ জানুয়ারি,২০২৬,সোমবার:বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল অফিসে স্টাফ স্বল্পতার কারণে পরিষেবা ব্যাহত হচ্ছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ মাত্র সাত থেকে আট জন স্টাফ রয়েছেন, যার ফলে উন্নয়নের কাজ স্তব্ধ হওয়ার পথে। সূত্র মারফত জানা গেছে, খুমুলুং সদর দপ্তরে স্টাফ থাকা সত্ত্বেও নেতা-মন্ত্রীর অনুগামী হয়ে সদর কার্যালয়ে বসে রয়েছেন। এখন এই অফিসে নেই ইঞ্জিনিয়ার, নেই জেডিও – এভাবেই চলছে অফিস। যেই সাত আট জন স্টাফ রয়েছেন, তারাও সময়মত অফিসে আসেন না সূত্রের খবর।
ষ্টাফ স্বল্পতার কারণে একদিকে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে, অপরদিকে অফিসের বিভিন্ন রুমে তালা বন্ধ অবস্থায়।তিপ্রা মথা্ সরকারের পরিচালনার দৃষ্টিহীনতায় বেহাল অবস্থা পরিণত হয়েছে বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল প্রশাসনিক অবস্থা। খুমুলুং সদর দপ্তরের এবং এডিসির নেতা মন্ত্রী শীতঘুমে আচ্ছন্ন। শুভবুদ্ধি সম্পন্ন জনজাতি সাধারণ মানুষের অভিযোগ, জনজাতিদের গ্রেটার তিপ্রা ল্যান্ডের স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করে এভাবেই প্রশাসনিক অবস্থাকে বিকল করে দেয়ার প্রচেষ্টা চলছে তিপ্রা মথা দলের পরিচালিত এডিসি সরকার তরফ থেকে।
গ্রেটারটি তিপ্রল্যান্ডের মাইক বাজিয়ে এডিসির সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে গরিব অসহায় সহজ সরল জনজাতিদের। তিপ্রা মথা্ দলের এমডিসি এবং কার্যনির্বাহী সদস্যরা নিজের এলাকায় বিভিন্ন সরকারি বেনিফিশিয়ারি নিয়ে যাচ্ছেন। বীরচন্দ্র কলসি কেন্দ্রে বিজেপি এমডিসি হওয়ার সুবাদে বঞ্চিত করা হচ্ছে বীরচন্দ্র দক্ষিণ জোনালকে। বিজেপির এমডিসি সঞ্জীব রিয়াং কুনিদ্রায় আচ্ছন্ন।
তিপ্রা মথা্ পরিচালিত এডিসি প্রশাসনের এই ধরনের দৃষ্টিহীনতার ফলে এডিসি এলাকার জনজাতি অংশের মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। প্রশ্ন তুলছেন সাধারণ জনগণ এ অবস্থার জন্যই কি সরকারি আনা হয়েছে তিপ্রা মথা্ দলকে। সামনে এডিসি নির্বাচন, তাই এই ধরনের সমস্যা নিরাশনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং এডিসি প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ সেটিই দেখার বিষয়।









Leave a Comment