,

রেগার কাজ না পেয়ে ক্ষোভ, ডুম্বুর নগর আর.ডি ব্লক অফিসে তালা ঝুলিয়ে শ্রমিকদের বিক্ষোভ

By Suman Debnath

November 25, 2026 10:02 PM

রেগার কাজ না পেয়ে ক্ষোভ, ডুম্বুর নগর আর.ডি ব্লক অফিসে তালা ঝুলিয়ে শ্রমিকদের বিক্ষোভ

রেগার কাজ না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। বুধবার ডুম্বুর নগর আর.ডি ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন লক্ষীপুর ভিলেজের ৩০ কার্ডের রেগা শ্রমিকরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, রেগার কাজের জন্য ডিমান্ড জমা দেওয়া সত্ত্বেও তাঁদের কাজ দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, তিপ্রা মোথা সমর্থন করার কারণেই তাঁদের রেগার কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে, বিজেপি কর্মীদের নিয়মিত কাজ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।

এই বৈষম্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পঞ্চায়েত সেক্রেটারি ও জিআরএস-এর পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ব্লক অফিস ঘেরাও করে মূল দরজায় তালা ঝুলিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্লকের বিডিও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের রেগার কাজ দেওয়ার আশ্বাস দেন বিডিও।

আরও পড়ুন:  বদরপুরের নাম পরিবর্তনের বিরোধিতায় নাগরিক অভিবর্তন, গঠিত হল প্রতিরোধ কমিটি

শেষ পর্যন্ত বিডিওর আশ্বাস পেয়ে নিজেদের আন্দোলন প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment