কলেজ স্ট্রিটে মিনি বইমেলা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক এসএফআই সদস্যরা

By Suman Debnath

November 17, 2026 3:55 PM

কলেজ স্ট্রিটে মিনি বইমেলা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক এসএফআই সদস্যরা


কলেজ স্ট্রিটে মিনি বইমেলা ঘিরে মঙ্গলবার পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়ালেন এসএফআই সদস্যরা। পুলিশের দাবি, কলেজ স্ট্রিটের রাস্তায় বসে বই বিক্রির কোনও অনুমতি ছিল না।

তা সত্ত্বেও রাস্তা আটকে বইয়ের পসরা সাজিয়ে বসেছিলেন সংগঠনের সদস্যরা। তাঁদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

উৎসবের মরশুমে বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের স্টলে হামলার প্রতিবাদে ১৭ থেকে ১৯ নভেম্বর কলেজ স্ট্রিটে মিনি বইমেলার আয়োজন করে সিপিএম ও এসএফআই। মহাবোধি সোসাইটি হলের সামনে ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। আয়োজকদের দাবি, মেলার জন্য আগাম পুলিশের অনুমতিও নেওয়া হয়েছিল।

মঙ্গলবার সকালে বইয়ের স্টল সাজাতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। দীর্ঘক্ষণ আলোচনা হলেও স্টল বসানোর অনুমতি মেলেনি বলে দাবি সংগঠনের।

আরও পড়ুন:  শরৎ এল রে: মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কি কোনও যোগ রয়েছে?

এরপর প্রতিবাদে কলেজ স্ট্রিটের রাস্তাতেই বই সাজিয়ে বসে পড়েন এসএফআই সদস্যরা। ব্যস্ত সময়ে রাস্তা আটকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।

ঘটনার পর ফেসবুকে সরব হন দেবাঞ্জন দে। প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, ‘আমাদের হাতিয়ার বই, বই, আরও বই, আরও বই। যুদ্ধে অবতীর্ণ হও সবাই।’

Suman Debnath

Journalist

Related Stories

শেয়ার বাজারে মহাধস! ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক ধাক্কায় উধাও ৪.৫ লক্ষ কোটির লগ্নি!

‘নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ!’ বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বড় বার্তা মোদির, কাঠমান্ডুকে ১৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা

‘নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ!’ বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বড় বার্তা মোদির, কাঠমান্ডুকে ১৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ফের অগ্নিসন্ত্রাস! একের পর এক হামলার নিশানায় ইউনুসের গ্রামীণ ব্যাঙ্ক, ১০০ শাখায় পেট্রোল বোমা!

বাংলাদেশে ফের অগ্নিসন্ত্রাস! একের পর এক হামলার নিশানায় ইউনুসের গ্রামীণ ব্যাঙ্ক, ১০০ শাখায় পেট্রোল বোমা!

‘পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত, বিদেশে বসেও অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন শেখ হাসিনা’: রিজভী

‘পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত, বিদেশে বসেও অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন শেখ হাসিনা’: রিজভী

‘ঐক্য হতে হলে বিএনপিকে আগে গণভোটের রায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে’: চট্টগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী

‘ঐক্য হতে হলে বিএনপিকে আগে গণভোটের রায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে’: চট্টগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের নজর ঘোরাতেই ধর্মীয় জিগির তোলা হচ্ছে: ‘ভোট চুরি’ নিয়ে আক্রমণ অভিজিৎ দীপকের

জনগণের নজর ঘোরাতেই ধর্মীয় জিগির তোলা হচ্ছে: ‘ভোট চুরি’ নিয়ে আক্রমণ অভিজিৎ দীপকের

No comments to show.

Leave a Comment