ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পার্সপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি হাসিনার

By Suman Debnath

November 9, 2026 2:35 PM

ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পার্সপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি হাসিনার


ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা আগেই করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বার সেই পথে একধাপ এগোলেন তিনি। নিজের নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে আবেদন জানালেন হাসিনা। এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সোমবার তাঁর এক আইনজীবী দূতাবাসে চিঠি পাঠিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকার এই আবেদন কী পদক্ষেপ করে এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। তার পর থেকে তিনি ভারতে রয়েছেন। সেই সময় বাংলাদেশের ক্ষমতায় ছিলেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হন তারেক রহমান। হাসিনাকে দেশে ফেরাতে এর আগে একাধিক বার নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা। কিন্তু এ বার নিজেই দেশে ফেরার উদ্যোগ নিয়ে বাংলাদেশের দূতাবাসের দ্বারস্থ হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ছাড়ার পর তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছিল বলে অভিযোগ। ফলে বর্তমানে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় বৈধ নথিপত্র তাঁর হাতে নেই। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, হাসিনার আইনজীবী দূতাবাসে পাঠানো চিঠিতে তাঁর দেশে ফেরার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ভারতে নিযুক্তি বাংলাদেশের শীর্ষ কূটনীতিকের কাছেো প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। হাসিনা-ঘনিষ্ঠ আবু ওবাইদা আরিন জানিয়েছেন, ‘এটি হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগের সরকার তাঁর নথিপত্র বাতিল করে দিয়েছিন। বাংলাদেশের নাগরিক হিসেবে নিজের মৌলিক অধিকার ফিরে পাওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেনই।‘

আরও পড়ুন:  ব্যাংক ডুবে যাওয়ায় রাতারাতি ভিখারি দেশের অর্ধেক মানুষ, ইমপিচমেন্টের মুখে প্যারাগুয়ের প্রেসিডেন্ট

Read More: দেওয়ালিতে মধ্যপ্রদেশে আগুন, দুই পরিবারে আগুন পুড়ে মৃত্যু ১২, বাজির ঘটনায় মৃ্ত্যু আরও ৩৫

তবে হাসিনার পাসপোর্টের আবেদনে তারেক রহমানের সরকার সাড়া দেবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। ফলে দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। এমনকী, আদালতের রায় কার্যকরের আশঙ্কাও রয়েছে। যদিও হাসিনা স্পষ্ট জানিয়েছেন, গ্রেপ্তারি কিংবা মৃত্যুর ভয় তাঁকে দেশে ফেরা থেকে বিরত রাখতে পারবে না। নিজের দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তিনি।

হাসিনার পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা নিয়ে আগেই কড়া অবস্থান জানিয়েছিল বাংলাদেশের সরকার। কয়েক দিন আগে বিদেশমন্ত্রী হুমায়ুন কবীর এই আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য ছিল, বারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হলে তাঁর জন্য নতুন পাসপোর্টের প্রয়োজন নেই।

আরও পড়ুন:  ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে, জয় মির্জা ফখরুলের

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি কি এখানে শ্বশুরবাড়িতে বেড়াতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দেব? শেখ হাসিনা আসলে পলাতক সন্ত্রাসবাদী। এখানে হাজার হাজার মানুষকে হত্যা করে তিনি পালিয়ে গিয়েছেন। সন্ত্রাসবাদী বা অপরাধীদের ধরার জন্য আমাদের সক্রিয় প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাদের ধরতে কোনও পাসপোর্ট লাগে না, তাদের হস্তান্তর করতে হয়।’

বিদেশমন্ত্রীর এমন মন্তব্যের কয়েক দিনের মধ্যেই দূতাবাসে পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে আনুষ্ঠানিক আবেদন জানালেন হাসিনা। ফলে তাঁর এই পদক্ষেপে ঢাকা কী প্রতিক্রিয়া জানায় এবং প্রত্যাবর্তনের প্রশ্নে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে কোনও কূটনৈতিক তৎপরতা শুরু হয় কি না, আপাতত সেদিকেই নজর রয়েছে।

See:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment