কালীপুজোর রাতে কলকাতার বাতাসে বাড়ল বিষের মাত্রা, একিউআই পেরোল ৪০০

By Suman Debnath

November 9, 2026 12:10 PM

কালীপুজোর রাতে কলকাতার বাতাসে বাড়ল বিষের মাত্রা, একিউআই পেরোল ৪০০


রাত যত গড়িয়েছে, ততই বেড়েছে বাজির তাণ্ডব। প্রশাসনের নির্দেশকে কার্যত তোয়াঙ্কা না করেই কালীপুজোর রাতে শহরের একাধিক জায়গায় দেদার বাজি ফাটানো হল। এরপরেই কলকাতায় দূষণের মাত্রা ভয়াবহ হয়ে উঠল। শহরের গড় বায়ুর গুণমান সূচক বা একিউআই পৌঁছে গেল ৪৩৭-তে। দূষণের এই মাত্রা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে।

পরিসংখ্যান অনুযায়ী, কালীপুজোর রাতে কলকাতার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা পিএম ২.৫-এর পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম। পিএম ১০-এর মাত্রা পৌঁছেছিল ৩৫৪ মাইক্রোগ্রামে। রাতের বেলা উত্তর থেকে দক্ষিণ গোটা শহর ধোঁয়াশায় ঢেকে যায়। কলকাতায় রাত ১টা নাগাদ বায়ুর গুণমান সূচক বা একিউআই পৌঁছেছিল ৫০০-এর কাছে। যা অত্যন্ত বিপজ্জনক বলে গণ্য করা হয়।

দূষণের নিরিখে উত্তর কলকাতার অবস্থা ছিল সবচেয়ে খারাপ। রাত ২টোর রিপোর্ট অনুযায়ী, কাঁকুড়গাছিতে একিউআই ৬১০-তে পৌঁছয়। মানিকতলায় ৫৩৮, বেনিয়াপুকুরে ৫২৮, লেবুতলায় ৪৯১, কাশীপুরে ৪৯০, তালতলায় ৪৬৯, দক্ষিণ সিঁথিতে ৪১৯ এবং পাইকপাড়ায় ৩৫৯ রেকর্ড করা হয়।

আরও পড়ুন:  কালীপুজোর আগে কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, লালবাজারে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

বিধাননগরেও পরিস্থিতি ছিল খুব খারাপ। বিধাননগর পুরসভা এলাকায় একিউআই ছিল ৪৯০-এ। সল্টলেকের ইই ব্লকে দূষণ সূচক ছিল ৬৬২, ডিজে ব্লকে ৫৫৭। মধ্য কলকাতার ফোর্ট উইলিয়ামে ৪৮৪, এলগিন রোড ও হেস্টিংসে ৪৬২ এবং ময়দানে একিউআই ছিল ৪৬১। দক্ষিণ কলকাতাতেও দূষণের চিত্রটা একই রকম।

আরও পড়ুন: সামশেরগঞ্জের পরে রায়গঞ্জ, পুলিশের গুলিতে নিহত ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত

চক্রবেড়িয়ায় একিউআই ছিল ৪৭৮। বালিগঞ্জে ৪৭৪, লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২, চেতলায় ৪২৫, ঢাকুরিয়ায় ৩৯৭ এবং সাউথ সিটিতে ৩৬২ রেকর্ড করা হয়। গত বৃহস্পতিবার শহরের বায়ুর গুণমান সূচক ছিল ৭০-৮০-এর মধ্যে। সেখানে রবিবার সন্ধ্যা ৬টায় তা বেড়ে পৌঁছয় ২০০-তে। তবে শহরে দূষণের মাত্রা বেশি হলেও দেশের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় নাম নেই কলকাতার।

আরও পড়ুন:  সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়ায় প্রথম প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার, জারি হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment