দিল্লিতে দূষণের দাপট অব্যাহত, একিউআই ৩৬৬, দীপাবলি নিয়ে বাড়ছে উদ্বেগ

By Suman Debnath

November 7, 2026 3:10 PM

দিল্লিতে দূষণের দাপট অব্যাহত, একিউআই ৩৬৬, দীপাবলি নিয়ে বাড়ছে উদ্বেগ


শীতের শুরুতেই দূষণের বিষে ক্রমশ ভারী হয়ে উঠছে দিল্লির বাতাস। প্রতিদিনই বাড়ছে দূষণের মাত্রা। রাজধানীর একাধিক এলাকায় পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ। এর মধ্যে দীপাবলির রাতে মাত্রা কোথায় পৌঁছয়, তা নিয়ে উদ্বেগে রয়েছে বাসিন্দারা। শুক্রবার দিল্লির বায়ুদূষণ (Delhi Pollution) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সংশ্লিষ্ট মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত কটাক্ষ করে বলেন, ‘আবহাওয়াটা উপভোগ করছেন নিশ্চয়ই?’

প্রতি বছর শীতের মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লির দূষণের পরিমাণ বাড়তে থাকে। এর জন্য বার বার হরিয়ানা ও পাঞ্জাবের ফসল পোড়ানোকে দায়ী করে দিল্লি। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে দুই রাজ্য। বিষয়টি নিয়ে একাধিক মামলা হয়েছে। শস্যের গোড়া পোড়ানো বন্ধ করতে প্রতি বছরই দুই রাজ্যকে সতর্ক করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। ফলে শীতের শুরু থেকেই দূষণের কবলে পড়ে রাজধানী।

আরও পড়ুন:  জেনেরিক ওষুধে ২০০ শতাংশ পর্যন্ত শুল্কের ঘোষণা ট্রাম্পের, চাপে পড়বে ভারত?

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় ওল্টালো ট্রাক্টর-ট্রলি, মৃত ৫ মহিলা, আহত কমপক্ষে ১৭

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সকালে দিল্লির বায়ুর (Delhi Pollution) একিউআই ছিল ৩৬৬। অর্থাৎ বাতাসের মান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে। রাজধানীর ২২টি দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রেই পরিস্থিতি আরও উদ্বেগজনক। বেশ কয়েকটি এলাকায় একিউআই ৪০০ ছাড়িয়ে গিয়েছে, যা ‘ভয়ানক’ বলে চিহ্নিত হয়েছে।

সিপিসিবি-র তথ্য অনুযায়ী, দূষণ পর্যবেক্ষণকারী ২৯টি কেন্দ্রে বাতাসের মান অত্যন্ত খারাপ। দিল্লির পাশাপাশি এনসিআর-এর ছবিও যথেষ্ট উদ্বেগজনক। দূষণের কথা (Delhi Pollution) মাথায় রেখে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য সপ্তাহের কয়েক দিন অনলাইন এবং বাকি দিনগুলিতে অফলাইনে ক্লাস করানোর পরামর্শ দেোয়া হয়েছে স্কুলগুলিতে। সরকারি ও বেসরকারি অফিসে কর্মীদের বাড়ি থেকে কাজ করার বিষয়টি নিয়েও ভাবনা-চিন্তা করা হচ্ছে।

আরও পড়ুন: দিল্লিকে ছাপিয়ে দূষণের শিখরে হরিয়ানা, পঞ্চগাঁওয়ে একিউআই ৪২৬, জারি বিধিনিষেধ

আরও পড়ুন:  দেশের প্রধানমন্ত্রী কতক্ষণ ঘুমান? রাজ্যসভার নয়া সাংসদদের পাঠ দিয়ে জানালেন অজানা তথ্য

দূষণ নিয়ন্ত্রণে পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) কার্যকর করা হয়। এই পরিকল্পনার মোট চারটি পর্যায় রয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে জিআরএপি-র তৃতীয় পর্যায় চালু হয়েছে। বাতাসের গুণগত মানের সূচক ৪০০ ছাড়ালে এই বিধিনিষেধ কার্যকর করা হয়।

দিল্লির বিভিন্ন এলাকার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আইআইটি দিল্লির। সেখানে একিউআই ৪৪২। এছাড়া পাঞ্জাবী বাগে ৪৩৩, মুন্ডকায় ৪২১, রোহিণীতে ৪১৮, আরকে পুরমে ৪১৭, সোনিয়া বিহারে ৪১৪, নজফগড়ে ৪১৩, বওয়ানা ও দ্বারকায় ৪১১, নরেলায় ৪০৯, পটগড়গঞ্জে ৪০৩ এবং আলীপুর ৪০২।

সিপিসিবি-র নির্ধারিত সূচক অনুযায়ী, একিউআই ০-৫০ হলে বাতাসের মান ‘ভালো’, ৫১-১০০ হলে ‘সন্তোষজনক’ এবং ১০১-২০০ হলে ‘মাঝারি’ বলে বিবেচিত হয়। ২০১-৩০০ সূচক ‘খারাপ’, ৩০১-৪০০ ‘অত্যন্ত খারাপ’ এবং ৪০১-৫০০ হলে পরিস্থিতি ‘ভয়ানক’ বলে চিহ্নিত করা হয়। এই পরিস্থিতিই রাজধানীর দূষণের ভয়াবহতা স্পষ্ট করছে।

দেখুুন:

 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment