৬০ দিন ঘুমিয়ে ৯ লক্ষ ৬০ হাজার টাকা জিতলেন বাঙালি তরুণী, সঙ্গে নিখরচায় বেড়াতে যাওয়ার সুযোগ!

By Suman Debnath

November 7, 2026 2:01 PM

৬০ দিন ঘুমিয়ে ৯ লক্ষ ৬০ হাজার টাকা জিতলেন বাঙালি তরুণী, সঙ্গে নিখরচায় বেড়াতে যাওয়ার সুযোগ!

মুম্বই, ৭ নভেম্বর: ভালো থাকার জন্য রাতে ভালো ঘুম হওয়া খুব জরুরি। তবে কখনও কখনও ঘুমিয়েই হতে পারে লক্ষ্মীলাভ! ৬০ দিনের ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর আয়োজন করেছিল একটি ম্যাট্রেস কোম্পানি। এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন জিনিয়া চট্টোপাধ্যায় নামে এক বাঙালি তরুণী। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৯ লক্ষ ৬৩ হাজারা ৪০০ টাকা। সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ। মুম্বই নিবাসী ওই বঙ্গতনয়ার বেড়াতে যাওয়ার খরচও বহন করবে ওই ম্যাট্রেস কোম্পানি।

দু’মাসব্যাপী ‘স্লিপ ইন্টার্নশিপ’-এ অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। তাঁদের মধ্যে থেকে ১০ জনকে মূল পর্বের জন্য বেছে নেওয়া হয়। প্রতিযোগিতায় সেরার শিরোপা জেতার নিয়মগুলি ছিল সহজ- প্রতিদিন পর্যাপ্ত ঘুমানো, নিয়মিত রুটিন মেনে চলা এবং সাপ্তাহিক চ্যালেঞ্জগুলিতে অংশ নেওয়া। ৬০ দিন ধরে তাঁদের ঘুমের ধরন পর্যবেক্ষণ করতে হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের।

আরও পড়ুন:  দূরপাল্লার পিনাক রকেটের সফল পরীক্ষা, আরও শক্তিশালী হল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা

যদিও এই ইন্টার্নশিপটি কেবল ঘুমের সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রতি সপ্তাহে প্রতিযোগীদের এমন সব চ্যালেঞ্জে অংশ নিতে হতো যা তাঁদের সৃজনশীলতা এবং পরিচিত কাজের বাইরের কাজ করার দক্ষতা প্রকাশ পায়।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment