পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে বসে ভোট দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী!

By Suman Debnath

November 4, 2026 2:53 PM

পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে বসে ভোট দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী!

ভোট দিতে যেতে হয় ভোটকেন্দ্রে। কিন্তু সেই নিয়মে ব্যতিক্রম ঘটালেন তিন মহাকাশচারী। পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) বসেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন। তাঁর সঙ্গে ভোট দিয়েছেন আরও দুই মার্কিন মহাকাশচারী জেসিকা ওয়াটকিন্স ও লুক ডেলানি।মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, মহাকাশ থেকেই নিজেদের ভোট ইলেকট্রনিক পদ্ধতিতে পাঠান তাঁরা।

মঙ্গলবার সমাজমাধ্যম এক্সে একটি ২৯ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন মেনন। সেখানে নিজের ঘুমানোর ছোট্ট ঘরটিকেই ভোটকেন্দ্র হিসেবে দেখান তিনি। কম্পিউটারের সাহায্যে ইলেকট্রনিক ব্যালট পূরণ করে ভোট পাঠান টেক্সাসের হ্যারিস কাউন্টির নির্বাচনী আধিকারিকদের কাছে।ভিডিওতে ‘আই ভোটেড’ স্টিকারও দেখান তিনি। মেনন লেখেন, মহাকাশ থেকেও ভোট দেওয়া সম্ভব। তিন মার্কিন মহাকাশচারীই ইলেকট্রনিক ব্যালট পূরণ করে নিরাপদে নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠিয়েছেন।

আরও পড়ুন:  যন্তর মন্তরে পুলিশি হামলা ও নিট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে সরব বিরোধীরা, মুলতুবি লোকসভা ও রাজ্যসভা!

নাসার ‘নিয়ার স্পেস নেটওয়ার্ক’-এর মাধ্যমে এনক্রিপ্ট করা অবস্থায় ভোট পাঠানো হয়।ভোটের গোপনীয়তা রক্ষায় তা কেবল সংশ্লিষ্ট মহাকাশচারী ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক দেখতে পারেন।

মেনন ১৪ জুলাই রুশ সয়ুজ মহাকাশযানে চেপে আইএসএসে পৌঁছন। ওয়াটকিন্স ও ডেলানি ১ অক্টোবর স্পেসএক্সের মহাকাশযানে সেখানে যান।

উল্লেখ্য, মহাকাশ থেকে ভোট দেওয়ার ব্যবস্থা নতুন নয়। ১৯৯৭ সালে টেক্সাসে আইন পাসের পর এই সুযোগ চালু হয়। প্রথম মহাকাশচারী হিসেবে রাশিয়ার মির মহাকাশ স্টেশন থেকে ভোট দিয়েছিলেন ডেভিড উলফ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment