ভোটের আগে বড় ধাক্কা: বিতর্কের SIR ৫ রাজ্যে ভোটারের সংখ্যা কমাল ১৩.২৪% পর্যন্ত, সব থেকে বেশি কোপ যোগীরাজ্যে

By Suman Debnath

November 3, 2026 7:40 PM

ভোটের আগে বড় ধাক্কা: বিতর্কের SIR ৫ রাজ্যে ভোটারের সংখ্যা কমাল ১৩.২৪% পর্যন্ত, সব থেকে বেশি কোপ যোগীরাজ্যে


সামনেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Polls)। তার আগে ভোটার তালিকা (Voter List) সংশোধনের কাজে হাত দিয়েছিল নির্বাচন কমিশন। আর সেই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (Special Intensive Revision বা SIR) পর্ব শেষ হতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), গোয়া (Goa), পঞ্জাব (Punjab) এবং মণিপুরে (Manipur) ভোটারের সংখ্যা একধাক্কায় কমে গেল অনেকটাই। হিসেবে দেখা যাচ্ছে, একটি রাজ্যে সবচেয়ে বেশি ১৩.২৪ শতাংশ পর্যন্ত ভোটার কমে গিয়েছে।

ভোটার তালিকায় সার্জিক্যাল স্ট্রাইক?

নির্বাচন কমিশন (Election Commission) এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (Chief Electoral Officers) প্রকাশ করা তথ্য অনুযায়ী, এই ৫ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১৮.৭১ কোটি থেকে কমে ১৬.৪৩ কোটিতে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ, প্রায় ২.২৯ কোটি ভোটার বাদ পড়েছেন তালিকা থেকে, যা সামগ্রিক ভাবে মোট ভোটারের ১২.২ শতাংশ।

কোথায় কত কমল ভোটার?

আরও পড়ুন:  রাহুলের বাড়িতে জরুরি বৈঠক: শুক্রে দেশজুড়ে বিক্ষোভের ডাক, তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশেই। এখানে ১৩.২৪ শতাংশ বা প্রায় ২.০৪ কোটি ভোটারের নাম কাটা গিয়েছে। এই রাজ্যে মোট ভোটার সংখ্যা ১৫.৪৪ কোটি থেকে কমে চূড়ান্ত তালিকায় ১৩.৪০ কোটি হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৫ রাজ্যের মোট বাদ পড়া ভোটারের প্রায় ৯০ শতাংশই এই রাজ্যের। গোয়া (Goa) ছোট রাজ্য হলেও, এখানে ভোটার কমার হার যথেষ্ট বেশি। ১০.৭৬ শতাংশ বা প্রায় ০.০১৩ কোটি ভোটার কমেছে গোয়ায়। মজার বিষয় হল, গোয়া একমাত্র রাজ্য যেখানে খসড়া তালিকার চেয়ে চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা আরও কমেছে। পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডের (Uttarakhand) ভোটার কমেছে ১০.০৭ শতাংশ বা প্রায় ০.০৮ কোটি। পঞ্জাবে (Punjab) ৬.৩৪ শতাংশ বা প্রায় ০.১৪ কোটি ভোটারের নাম বাদ পড়েছে। তবে স্বস্তির খবর, পঞ্জাবেই বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকায় যুক্ত হওয়ার হার (Recovery Rate) সবচেয়ে বেশি। প্রায় ৩৪ শতাংশ। উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে (Manipur) ভোটার কমেছে ৬.৩৩ শতাংশ বা প্রায় ০.০১৩ কোটি।

আরও পড়ুন:  শারীরিক অবস্থার উন্নতি, তিন দিন পর দিল্লির হাসপাতাল থেকে ছাড়া পেলেন লালকৃষ্ণ আডবাণী

কেন এই বিপুল সংখ্যক ভোটার বাদ?

নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে ভুয়ো বা মৃত ভোটারের নাম বাদ দিতেই এই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ প্রক্রিয়া চালানো হয়। খসড়া তালিকায় বাদ পড়া নামগুলোর মধ্যে যাচাই করে কিছু নাম আবার চূড়ান্ত তালিকায় ফিরিয়ে আনা হয়েছে। তবে নির্বাচনের আগে ‘স্পেশাল সামারি রিভিশন’ (Special Summary Revision)-এর মাধ্যমে বাদ পড়া যোগ্য ভোটাররা ফের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। যদিও তাতে বিতর্কে ঘৃতাহুতিই হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলন ক্রমশ আরও গতি পাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, ভারতীয় রাজনীতির টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে নির্বাচন কমিশনের এই সাম্প্রতিক SIR।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment