জন্মদিনে ‘কিং’ ছবির গান প্রকাশ্যে, ‘তু মিল যায়ে’ গানে ধরা পড়ল শাহরুখ-দীপিকা কেমিস্ট্রি, নজর কাড়ল অরিজিৎ-এড শিরানের যুগবন্দি

By Suman Debnath

November 2, 2026 5:55 PM

জন্মদিনে ‘কিং’ ছবির গান প্রকাশ্যে, ‘তু মিল যায়ে’ গানে ধরা পড়ল শাহরুখ-দীপিকা কেমিস্ট্রি, নজর কাড়ল অরিজিৎ-এড শিরানের যুগবন্দি


আজ এসআরকের (Shah Rukh Khan) জন্মদিন। আর জন্মদিনেই ভক্তদের জন্য বাদশার (Shah Rukh Khan) উপহার। মধ্যরাতে প্রকাশিত হল ‘কিং’ ছবির প্রথম গান ‘তু মিল যায়ে’। এই গানেই শোনা যাবে অরিজিৎ এবং এড শিরানের যুগলবন্দি সঙ্গে রয়েছেন মধুবন্তী বাগচী। গানে সুর দিয়েছেন শচীন-জিগর। ইতিমধ্যেই গানটি আলোচনায় উঠে এসেছে।

গানটির অন্যতম আকর্ষণ এর সুর। একদিকে রয়েছে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ছোঁয়া আর অন্যদিকে রয়েছে পপ সংগীতের উপাদান। দুই ধারার মেলবন্ধনের প্রেমের আবেগ আরও প্রস্ফুটিত হয়েছে।

এই গানের বাড়তি পাওনা এড শিরানের কণ্ঠ। ভারতীয় গায়কির সঙ্গে তাঁর গায়কিও মিশে গিয়েছে। অরিজিৎ সিংয়ের আবেগঘন কণ্ঠও এই গানের অন্যতম সম্পদ। তাঁর গায়কিতে প্রেম, অপেক্ষা এবং আকুলতার অনুভূতি রয়েছে। অন্যদিকে মধুবন্তী বাগচী এব কুমারের কণ্ঠ গানটির সংগীত বিন্যাসে নতুন মাত্র যুক্ত করেছে। চার শিল্পীর যুগলবন্দি গানটিকে আরও রোমান্টিক করে তুলেছে।

আরও পড়ুন:  ২৯ সেপ্টেম্বর আগরতলায় দেব-শুভশ্রী, নতুন ছবির প্রোমোশনে চিলড্রেনস পার্কে থাকবেন দেব!

আরও পড়ুন: ৬১-তে পা দিলেন শাহরুখ খান, ভক্তদের দিলেন ‘উড়ন্ত চুমু’

গানে বাড়তি আকর্ষণ শাহরুখ (Shah Rukh Khan) ও দীপকা পাড়ুকোন (Deepika Padukone)। গানে তাঁদের পরিচিত রসায়নে দেখা গিয়েছে। যা দর্শকদের মুগ্ধ করছে। তু মিল যায়ে- গানের ছন্দ, কথা এবং সুর শ্রোতাকে টেনে রাখবে। ভারতীয় এবং পাশ্চাত্য সুরের মিলনে চেনা প্রেমের গান থেকে কিছুটা আলাদ করে তুলেছে এই গানটিকে।

অরিজিৎ সিং ও এড শিরানের যুগলবন্দি গানটির বিশেষ আকর্ষণ। দু’জনেই নিজেদের স্বতন্ত গায়কি ধরে রেখেছেন। একে অপরের গলা যেন গানটিকে আরও বেশি করে কমপ্লিমেন্ট দিচ্ছে। উল্লেখ্য এর আগেও শাহরুখ খানের ছবি ‘রা ওয়ান’-এ গান গেয়েছেন আকন। বিশেষ করে ‘ছাম্মক ছাল্লো’ গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। ‘তু মিল যায়ে’-এর মাধ্যমে ফের এক আন্তর্জাতিক সংগীতশিল্পীর প্রকাশ ঘটল শাহরুখের (Shah Rukh Khan) ‘কিং’ ছবিতে।

আরও পড়ুন:  রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি | Amar Bangla BANGLADESH

দেখুন:

 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment