---Advertisement---

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

August 3, 2026 4:40 PM

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি | Amar Bangla BANGLADESH

---Advertisement---


শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি নাচের দৃশ্যের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে তার হিপ টেন্ডনে গুরুতর চোট লাগে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হয়ে উঠতে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।


দুর্ঘটনার পর দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, রাশমিকাকে নির্দিষ্ট পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।


নিজের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাশমিকা বলেন, “হ্যাঁ, ঘটনাটি সত্যি। তবে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আমার খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।”


এদিকে, চোটের কারণে তার আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘রানাবালি’ ও ‘মাইসা’র শুটিং আপাতত পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন:  ভিকি কৌশল আন্তরিক শ্রদ্ধায় গুরুদাস মানকে GOAT বলেছেন


চিকিৎসকদের মতে, এ ধরনের টেন্ডনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অভিনয়শিল্পীদের মধ্যে এমন গুরুতর চোট তুলনামূলক বিরল।


রাশমিকার এই দুর্ঘটনার পর আবারও তেলুগু চলচ্চিত্র শিল্পে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে শুটিং করতে গিয়ে রাম চরণ, জুনিয়র এনটিআর, নন্দামুরি বালাকৃষ্ণ, পবন কল্যাণ ও প্রভাসসহ একাধিক তারকা আহত হয়েছেন। অনেক ক্ষেত্রেই নিজেরাই স্টান্ট দৃশ্যে অংশ নেওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment