আজ রাতেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সতর্ক ওড়িশাও

By Suman Debnath

November 2, 2026 11:25 AM

আজ রাতেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সতর্ক ওড়িশাও


বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূ্র্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’। সোমবার ভোরে ঘূর্ণঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার রাত ১১টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার ভোট ৪টের মধ্যে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ওঙ্গোলের কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে বলে মনে করা হচ্ছে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ওড়িশাতেও। রায়গড়া জেলায় ইতিমধ্যেই উদ্ধারকারী দল মোতায়েন এবং ভারী যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে।

উপকূল ছাড়িয়ে বিপদের আশঙ্কা

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আছড়ে পড়ার জায়গা অন্ধ্রপ্রদেশের উপকূল হলেও তার প্রভাব পড়তে পারে ওড়িশার বিভিন্ন জেলাতেও। বিশেষ করে দক্ষিণ ওড়িশার রায়গড়া জেলায় ভারী বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এরফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে। নদীর আশপাশে বসবাসকারী মানুষের নিরাপত্ত নিয়েও উদ্বিগ্ন প্রশাসন।

আরও পড়ুন:  অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, মহারাষ্ট্রে নিজের বাড়িতে রয়েছেন
he IMD has forecast that severe Cyclone Murasu will cross the Andhra Pradesh coast near Ongole overnight on November 2–3, with gusts reaching 120 kmph.

অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়

আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড় মুরাসু পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ছিল। ওঙ্গোল থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং নেল্লোর থেকে ২৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে ছিল ঘূর্ণিঝড়টির অবস্থান। গত ছঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি।

Suman Debnath

Journalist

Related Stories

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের! সেনেটের দখল ডেমোক্র্যাটদের, একাধিক গুরুত্বপূর্ণ আসনে হার রিপাবলিকানদের

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের! সেনেটের দখল ডেমোক্র্যাটদের, একাধিক গুরুত্বপূর্ণ আসনে হার রিপাবলিকানদের

মধ্যপ্রদেশে ফের এনকাউন্টার! ট্রাকের চাকায় পিষে মৃত্যু পুলিশ অফিসারের, ধৃত চালক-সহ দু’জনকে পুলিশের গুলি

মধ্যপ্রদেশে ফের এনকাউন্টার! ট্রাকের চাকায় পিষে মৃত্যু পুলিশ অফিসারের, ধৃত চালক-সহ দু’জনকে পুলিশের গুলি

চাল ব্যবসার আড়ালে হাওলার মাধ্যমে টাকা পাচার! ব্যবসায়ীর অফিস-বাড়িতে ইডি অভিযান

চাল ব্যবসার আড়ালে হাওলার মাধ্যমে টাকা পাচার! ব্যবসায়ীর অফিস-বাড়িতে ইডি অভিযান

আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত লেহ-তে বন্ধের নির্দেশ সোনম ওয়াংচুকের স্কুলের কাজ

আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত লেহ-তে বন্ধের নির্দেশ সোনম ওয়াংচুকের স্কুলের কাজ

আগরতলায় বিজেপি যুব মোর্চার মশাল মিছিল, নেতৃত্বে মন্ত্রী টিঙ্কু রায়! মোদির সমর্থনে উঠল স্লোগান।

আগরতলায় বিজেপি যুব মোর্চার মশাল মিছিল, নেতৃত্বে মন্ত্রী টিঙ্কু রায়! মোদির সমর্থনে উঠল স্লোগান।

আন্তর্জাতিক মানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, ২০ লক্ষ টেন্ট তৈরির পরিকল্পনা নবান্নের

আন্তর্জাতিক মানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, ২০ লক্ষ টেন্ট তৈরির পরিকল্পনা নবান্নের

No comments to show.

Leave a Comment