জন্মদিনের দিন মন্নতের বাইরে চেনা রূপে দেখা মিলবে না শাহরুখের

By Suman Debnath

October 28, 2026 5:10 PM

জন্মদিনের দিন মন্নতের বাইরে চেনা রূপে দেখা মিলবে না শাহরুখের


শাহরুখ কিং খান। কোটি কোটি দর্শকদের কাছে এই একটা নামই যথেষ্ট। বলিউড বাদশার ক্রেজ এতটাই যে আজও কোটি কোটি ভারতবাসীর কাছে তিনি বলিউড বাদশা হিসেবেই পরিচিত হন। তবে এবারে সকল শাহরুখ ফ্যানেদের জন্য রয়েছে একটি খারাপ খবর।

প্রতি বছর ২ নভেম্বর শাহরুখ ফ্যানদের কাছে বিশেষ দিন। এই দিন বাদশার জন্মদিন। আর বাদশার জন্মদিনে মন্নতের বাইরে হাজার হাজার ফ্যান থাকবেন না, তা কী হয়! সকলের মনের একটাই ইচ্ছে জন্মদিনের দিন মন্নত থেকে দেখা দেবেন শাহরুখ। আর দু হাত ছড়িয়ে দর্শকদের জন্য দেবেন সেই কালজয়ী পোজ।

তবে এবারে দেশেই থাকছেন না শাহরুখ। জানা যাচ্ছে, তাঁর আগামী মেগা প্রোজেক্ট ‘কিং’ এর একটি গানের শ্যুটিংয়ের জন্য তিনি বিদেশে পাড়ি দেবেন। কয়েকদিন আগেই মুম্বইতে দীপিকা পাডুকোনের সঙ্গে একটি গানের শ্যুটিং শেষ করেছিলেন। আর এবারে আউটডোরের জন্য বিদেশে পাড়ি দেবেন। কাজের জন্য তিনি এই অতি পরিচিত মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

যদিও গত ২ বছর ধরেই মন্নতের ব্যালকনি থেকে তাকে হাত নাড়াতে দেখা যায়নি। কারণ তাঁর মন্নতে কিছু সংস্কারের কাজ চলছে। আর সেই কারণ আপাতত অন্যত্র থাকছেন তিনি। তবে গত ২ বছর বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে অনুরাগীদের সঙ্গে সময়ও কাটিয়েছিলেন।

তবে শাহরুখ ফ্যানেদের আপাতত হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ ২৪ ডিসেম্বর বড় পর্দায় আসতে চলেছে ‘কিং’। জানা যাচ্ছে ছবি মুক্তির আগে ভক্তদের জন্য মেগা ইভেন্ট করবেন অভিনেতা। সেখানেই সকলের সঙ্গে জমিয়ে আড্ডা দেবেন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল উত্তেজনা। ছবিতে শাহরুখের সঙ্গে থাকবেন তাঁর কন্যা সুহানা। এছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর। ফলে বছর শেষে বড় পর্দায় যে বলিউড বাদশা যে ফের বাদশাহী পাদট দেখাবেন তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:  ‘তোর ছোঁয়া না পেলে ঠোঁটে, জিয়া লাগে না’, ১২ বছর পর ফের আগুন ঝরাচ্ছে দেব-শুভশ্রীর ‘দেশু’

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment