ত্রিপুরা জুট মিলের কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মেটানোর দাবিতে এমডিকে ডেপুটেশন

By Suman Debnath

October 15, 2026 1:05 PM

ত্রিপুরা জুট মিলের কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মেটানোর দাবিতে এমডিকে ডেপুটেশন

আগরতলা: ত্রিপুরা জুট মিলের কর্মী ও অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের বিভিন্ন আর্থিক দাবি দ্রুত পূরণের দাবিতে মিলের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিনয় ভূষণ দাসের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘ এবং জুট মিল কর্মচারী মঞ্চ (বিএমএস)। কর্মী ও অবসরপ্রাপ্তদের প্রাপ্য আর্থিক সুবিধাগুলি সঠিকভাবে হিসাব করে দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানান সংগঠনের প্রতিনিধিরা।

ডেপুটেশনে কর্মীদের বকেয়া বেতন, বকেয়া অর্থের সুদ, লিভ এনক্যাশমেন্ট, কর্মচারী ভবিষ্যনিধি (ইপিএফ)-সহ বিভিন্ন আর্থিক সুবিধা মিটিয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি, আদালতের নির্দেশ অনুযায়ী কর্মী ও অবসরপ্রাপ্তদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়।

এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন জুট মিল কর্মচারী সংঘের সভাপতি রণজিৎ দে, সাধারণ সম্পাদক অধীর ভৌমিক, জুট মিল কর্মচারী মঞ্চের সম্পাদক অমিতাভ দাস, জুট মিল ব্রাঞ্চের সম্পাদক জয়কুমার দাস, সভাপতি স্বপন মণ্ডল-সহ অন্যান্য প্রতিনিধিরা।

আরও পড়ুন:  প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়ে মদের দোকান ভেঙ্গে গুড়িয়ে দিল মহিলারা

কর্মী ও অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের আর্থিক সমস্যার দ্রুত সমাধান এবং তাঁদের প্রাপ্য সুবিধাগুলি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিনিধিরা।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment